‘দুয়ারে কালী’ করোনা এড়াতে অভিনব উদ্যোগে হইচই ধুপগুড়িতে

কালী ঠাকুর দেখতে আপনাকে আর বাড়ি থেকে পুজো প্যান্ডেলে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবেনা। বরং গোটা প্য়ান্ডেলই পৌঁছে যাচ্ছে দুয়ারে দুয়ারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালী ঠাকুর দেখতে আপনাকে আর বাড়ি থেকে পুজো প্যান্ডেলে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবেনা। সামাজিক দূরত্ব শিকেয় তুলে ঠেলাঠেলি ভিড়ে আপনাকে হতে হবে না ঘর্মাক্ত। বরং গোটা প্য়ান্ডেলই পৌঁছে যাচ্ছে দুয়ারে দুয়ারে। এই অভিনব চমক দিয়ে ধুবগুড়ি শহরের একটি ক্লাব হইচই ফেলে দিয়েছে। ধুপগুড়ি মিল পাড়া এলাকায় গত ৫০ বছর ধরে কালী পুজো করে আসছে মুক্তি দূত ক্লাব। প্রতিবছর অভিনব থিমের ভাবনায় পুজো করে এই পুজো কমিটি। এবারে সুবর্ণ জয়ন্তী বর্ষে তাদের পুজোর থিম ‘দুয়ারে মা আদ্যা শক্তি’।


ব্যাপারটা ঠিক কী? উৎসবের মরশুমের আগেই দুয়ারে সরকার ও দুয়ারে রেশন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সেখান থেকেই এই অভিনব ভাবনা আসে কয়েকজন ক্লাব কর্তার। পরে সকলেই ঐক্যমত হয় এই ভাবনায়। সুবর্ণ জয়ন্তী বর্ষে বড় আকারে পুজো করলে প্রচুর মানুষের ভিড় হবে। তাতে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে ধুপগুড়ি শহরে। তাই তাঁদের মণ্ডপ ও প্রতিমাই পৌঁছে যাচ্ছে অলিগলি। কয়েকটি পণ্যবাহী ছোট গাড়ির উপরই তৈরি হয়েছে মণ্ডপ। সেখানেই রয়েছে প্রতিমা। ক্লাবের কোষাধ্যক্ষ রতন বাশফোড় বলেন, আমরা বড় পূজো করে সেখানে প্রচুর লোক জমায়েত করে আর করোনা আক্রান্তর সংখ্যা বাড়াতে চাইনা। তাই আমরা উদ্যোগ নিলাম কালী প্রতিমাকে ট্যাবলো আকারে লড়িতে চাপিয়ে ধুপগুড়ি শহর পরিক্রমা করবো।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রতন কুমার রায় বলেন, আমরা এবার ‘দুয়ারে মা আদ্যা শক্তি’ এই থিমে পুজো করছি। এবার আদ্যা মা স্বয়ং আপনার বাড়িতে যাবে। গাড়ির আগে ও পিছনে বাইক র‍্যালি করে করোনা সচেতনতা প্রচার করছে ক্লাব সদস্যরা। মূলত প্লাস্টার অফ প্যারিস, থার্মকল, প্লাইউড, ছবি আকার ওয়াটার এবং প্যাস্টেল কালার দিয়ে গাড়ির উপরেই তৈরি হয়েছে মণ্ডপ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্রাজুয়েট এবং হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আর্টস এন্ড ক্রাফটসে মাস্টার্স ডিগ্রী করা চন্দননগরের তাপস মালিক ফুটিয়ে তুলেছেন কালীর দশ রূপ। গোটা পরিকল্পনাই এখন আলোচনার বিষয় ধুপগুড়ি শহরে।

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী