ঝাড়গ্রামের শ্মশান কালীর পুজোয় বলি দেওয়া পাঁঠার মাংস ও মদ দিয়ে দেবীর বিশেষ ধরনের ভোগ তৈরি হয়

Share:

নিজস্ব প্রতিনিধি ,ঝাড়গ্রাম:সুবর্ণরেখা নদী গর্ভ থেকে পাওয়া পিতলের প্রতিমা ও মায়ের স্বপ্নাদেশ পেয়ে শ্মশান কালীর ঐতিহ্যপূর্ন পুজো হয়ে চলেছে ৪৩ বছর ধরে। পাশে রয়েছে ওড়িশার এক ভক্তের দেওয়া তেরো ফুটের কষ্টি পাথরের শ্মশান কালির মুর্তি। এখানে পুজোয় বলি দেওয়া পাঠার মাংস ও মদ দিয়ে দেবির বিশেষ ধরনের ভোগ তৈরি হয়। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ার(Beliabera) আঁন্ধারিয়া গ্রামের বৈচিত্র্যপূর্ণ এই পুজো এখন পারিবারিক থেকে সর্বজনীন রূপ পেয়েছে। আঁন্ধারিয়া গ্রামের এই পুজোয় তিন প্রদেশের পূর্নার্থীরা আসেন। পুজোর দিন সীমান্ত বাংলা ছাড়াও পার্শ্ববর্তী ঝাড়খণ্ড(Jharkhand) ও ওড়িশার ভক্তদের সমাগম হয়।

এবার এই পুজো ৪৪ তম বর্ষে পড়ল। আঁন্ধারিয়া গ্রামের পানিগ্রাহী পরিবারের বয়স্ক কর্তা বিনোদ পানিগ্রাহী এবং তাঁর দুই ছেলে শিবশঙ্কর ও কালিশংঙ্কর পানিগ্রাহী দেবির পুজোপাঠ করেন। আঁন্ধারিয়া শ্বশানকালি মন্দিরের প্রবীন পুরোহিত বিনোদ পানিগ্রাহী বলেন, সুবর্নরেখা নদীতে(Subernarekha River) স্নান করতে গিয়ে পিতলের কালি মূর্তি পাই। এরপর স্বপ্নাদেশ পেয়ে মাটির কুঁড়ে ঘরে পুজো শুরু হয় এবং মায়ের আরাধনা শুরু হয়। এখন ভক্তদের দানে দেবির পাকা মন্দির হয়েছে। এখন ৩৬৫ দিনই পুজো হয়ে আসছেন এই জাগ্রত মা। পুজোর দিন বাদ্যযন্ত্র সহকারে সংকীর্তন করে শ্মশান কালির ঘট আনেন প্রধান পুরোহিত বিনোদ পানিগ্রাহী ও তাঁর সহযোগী পুরোহিতরা।

এবারও পুজোর দিনে মাকে এখানে চামুণ্ডা রূপে, কালভৈরবী রূপে পুজো করতে হয় মায়ের। ঘট নিয়ে আসার সময় দর্শনার্থীদের নজরে পড়ার মতো ভিড় হয়। তারপর পুজো শুরু হয় দেবির। এছাড়াও পুজোয় ফল, মিষ্টি ছাড়াও ভক্তদের মানসিক করা পাঠার বলি দেওয়া হয়। সেই বলি দেওয়া পাঠার মাংস, চালকুমড়ো আর মদ ইত্যাদি দিয়ে দেবির ভোগ হয়। বলি দেওয়া পাঁঠা। বলি দেওয়া পাঠার মাংস দেওয়া ভোগ দিয়ে প্রায় পাঁচশো জনকে মন্দির প্রাঙ্গণে পংক্তি ভোজন করানো হয় পরের দিন। খাওয়ানো হয় খিচুড়ি ভোগও। আগে দু’তিন দিন ধরে যাত্রা সহ নানান স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হত। তবে তিন প্রদেশের মানুষের কাছে এই জনপ্রিয় কালি পুজো এবারও হচ্ছে জাঁকজমক ভাবে।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাম মন্দির ট্রাস্ট থেকে সরে দাঁড়ালেন ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়