চিকেন মাটন ভুলে যাবেন! বানিয়ে নিন রেস্তোরাঁ স্টাইলের ডিম বিরিয়ানি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরিয়ানি খেতে ভালোবাসেন, কিন্তু বাড়িতে চিকেন বা মাটন নেই? তাহলে চিন্তা নেই! বাড়িতে রাখা সহজ উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ডিম বিরিয়ানি। ডিম, বাসমতি চাল আর মশলার মিশেলে তৈরি এই বিরিয়ানি স্বাদে যেমন জমজমাট, তেমনই বানানোও বেশ সহজ।

উপকরন

৬টি  ডিম, ১ কাপ পেঁয়াজ কুচি, ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরে বাটা, ১/২ কাপ টক দই, ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ২টি দারুচিনি, ৪টি  এলাচ, ২টি তেজপাতা, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ টেবিল চামচ পোস্তদানা ও কিশমিশ, ২ চা চামচ জয়ত্রি ও জায়ফল বাটা, ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ কাপ তেল , ১ টেবিল চামচ  ঘি, স্বাদমতো নুন, পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা, প্রয়োজনমতো রান্না করা ভাত।

প্রদ্ধতি

প্রথমে ডিমে সামান্য নুন ও হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা লাল করে ভেজে তুলে রাখুন। এবার একটি কড়াইতে তেল গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতা ফোড়ন দিন। তার পর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন। পেঁয়াজ লালচে হয়ে এলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও হলুদ দিয়ে কষাতে থাকুন। এর মধ্যে টক দই, কাঁচা লঙ্কা বাটা, পোস্তদানা, কিশমিশ, জয়ত্রি-জায়ফল বাটা, গরম মশলা, নুন ও লেবুর রস দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। অন্য পাত্রে চাল সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এবার একটি চ্যাপ্টা হাঁড়িতে প্রথমে কিছুটা ভাত দিন। তার উপর ডিমের কোরমা ও সামান্য ঝোল ছড়িয়ে দিন। এরপর আবার ভাতের স্তর দিন। উপর থেকে বিরিয়ানির রং, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন।এবার একটি বড় পাত্রে গরম জল নিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে প্রায় ২০ মিনিট দমে রাখুন। দম দেওয়া হয়ে গেলে হাঁড়ি নামিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে গরম গরম ডিম বিরিয়ানি পরিবেশন করুন ।

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের