গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের জালে জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী। জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের অভিযোগে গ্রেফতার হামিম মণ্ডল কাণ্ডে আরও এক বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। হামিমের ঘনিষ্ঠ পরিচিত অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। এই মামলায় এটি দ্বিতীয় গ্রেফতারি। শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

এসটিএফ সূত্রে খবর, হামিমের মোবাইল ফোনের তথ্য, টাওয়ার লোকেশন এবং ডিজিটাল তথ্যপ্রমাণ বিশ্লেষণ করেই অর্পিতার অবস্থান চিহ্নিত করা হয়। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে সন্দেহ। সামাজিক মাধ্যম ও এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নির্দেশ আদানপ্রদান করা হতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাঠানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শুক্রবার পূর্ব বর্ধমানের একটি আবাসন থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করে এসটিএফ। তদন্তকারীদের দাবি, সে জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য এবং পুলওয়ামা হামলার অন্যতম মূল চক্রী সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ সহযোগী। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, বর্ধমানে আসার আগে হামিম নিউটাউনের একটি ফ্ল্যাটে থাকতেন এবং মুখ্যমন্ত্রীর যাতায়াতের রাস্তায় একাধিকবার রেইকি চালিয়েছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।

আরও পড়ুনঃ ‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

এদিকে, অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গি নেটওয়ার্ক, সম্ভাব্য ‘হানি ট্র্যাপ’ এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে এসটিএফ। ইতিমধ্যেই একাধিক ডিজিটাল ডিভাইস ও নথি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে আরও বড় তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯