‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেফতার করা হয়েছে কাশ্মীরের জঙ্গি হামিম মন্ডলকে। জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। অভিযোগ উঠেছে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। বেশ কয়েকবছর ধরেই বাংলায় পরিচয় চুকিয়ে ছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া জঙ্গির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জঙ্গিদের টার্গেট করা নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সন্ত্রাসবাদকে সমূলে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন।  

শুভেন্দু অধিকারীকে নিশানা করা নিয়ে শনিবার (১ অগস্ট) দিলীপ ঘোষ বলেছেন, ‘৫০ বছর ধরে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। বারবার দেশ ক্ষতবিক্ষত হয়েছে। কেন্দ্রে আগের সরকার বারবার সন্ত্রাসবাদী দেশের সঙ্গে সমঝোতা করেছে। পাকিস্তান স্পন্সর সন্ত্রাস অথচ পাকিস্তানের সঙ্গে চিঠিচাপাটি চলত। প্রেম পত্র যেত। অ্যাকশন হয়নি। আমরা জঙ্গিদের আঁতুড় ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছি।’ তিনি আরও বলেছেন, ‘দেশের একাধিক শীর্ষ নেতার নামে থ্রেট এসেছে। ওরা ভুলে গিয়েছে কেন্দ্রে মোদির সরকার চলছে। রাজ্যে বিজেপির সরকার চলছে। যেখানে পাবো মূল সহ উপড়ে ফেলব।’ 

আরও পড়ুন: গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

উল্লেখ্য, দিলীপ ঘোষ প্রতিদিন সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতভ্রমণে বের হন। তাঁর চারিপাশে বহু মানুষজন থাকেন। এইভাবে রাস্তায় বের হতে ভয় লাগে না এই প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা ভয়ে বাড়িতে ঢুকে গেলে সাধারণ মানুষ রাস্তায় বেরোবে কীভাবে? আমি নিজে তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়েছি বহুবার। আমাকে কেউ আটকাতে পারেনি। ভগবান যতদিন আমার আয়ু লিখে দিয়েছে তার থেকে ১ সেকেন্ড কম কেউ করতে পারবে না।’ 

 

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯