বাড়িতে বসেই নখের যত্ন নেবেন কিভাবে, জানুন বিস্তারিত

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল পুরুষ ও নারী উভয়েই নখ রাখতে পছন্দ করেন। কিন্তু তার যত্ন করা অত্যন্ত প্রয়োজন। এমনিতেই বর্ষাকালে প্রচণ্ড নখ ভাঙতে দেখা যায়। ফলে অনেকক্ষেত্রে, হাতের সৌন্দর্য্য খারাপ হয়ে যায়। এ ব্যাপারে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে। যেকোন সৌন্দর্য ধরে রাখতে হলে একটু যত্ন পরিশ্রম করতে হয়। সৌন্দর্যটাকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তোলাটা অনেক বড় ব্যাপার।

নখ ভালো রাখতে বর্ষাকালে রোজ দু’বার পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ম্যাসাজ করুন। এতে নখের ইনফেকশন আটকাতে পারবেন। বর্ষায় অনেকেরই নখকুনি বা নখে ঘা হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

এক্ষেত্রে গরম জলে নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন। তারপর কিউটিকল পুশার দিয়ে চামড়া চেপে সরিয়ে দিন বা কেটে দিন। এরপর ক্রিম লাগান। বর্ষাকালে ম্যানিকিওর এবং পেডিকিওর করাই ভালো।

  এই সময় গরম জলে সামান্য শ্যাম্পু আর চিনি গুড়ো ফেলে হাত-পা ৫ মিনিট মতো ডুবিয়ে রাখুন। এরপর মাইল্ড স্ক্রাব সাবান দিয়ে ঘষে নিন। ভালো করে মুছে ময়েশ্চারাইজার দিন। এতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমে যায়। যতবার হাত ধোবেন ততবার ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। এটি নখের উজ্জ্বলতা বাড়ে ও শুষ্ক হয়ে যাওয়া আটকায়।

অনেকেই সারাদিনে হাত ধোওয়ার জন্য অনেক বার সাবান ব্যবহার করেন। এতে হাত ও নখের উপরের কিউটিকল শুকিয়ে ফেলে। তার ফলে নখ দেখতে খারাপ হয়ে যায়। তাছাড়া, কিছু কিছু সস্তা ব্রান্ডের নেইল পলিশ ব্যবহারে নখের ক্ষতি হয়।

মনে রাখবেন, এসিটোনযুক্ত নেইল পলিশ রিমুভার নখের অনেক ক্ষতি করতে পারে। তাই নেইল পলিশ রিমুভার কেনার সময় দেখে কিনুন সেটি এসিটোন মুক্ত কিনা। সুন্দর নখের জন্য পুষ্টিকর খাবার খাওয়াও জরুরী। দরকার প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। ভিটামিন নখ ডিসকালার হওয়া থেকে বিরত রাখে। জিঙ্ক নখে সাদা ছোপ ছোপ দাগ তৈরি আটকায়। ক্যালসিয়াম নখ শক্ত করে। ভিটামিন এ এবং ভিটামিন সি নখ শুকিয়ে যাওয়া থেকে বিরত রাখে।

এসবের পাশাপাশি হাইড্রেটেড থাকতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। এর পাশাপাশি, স্নানের সময় পাতিলেবুর খোসা ও সামান্য বেসন নিয়ে হাত পায়ের নখ ঘষে নিলে নখ সবসময় পরিষ্কার থাকে। আর সপ্তাহে একদিন নেইল রিমুভারে নখ কিছুক্ষণ ডুবিয়ে রাখলে, নখের গোড়া শক্ত হয়।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই