দুর্গা নয়, এখানে স্মরণ করা হয় মহিষাসুরকে

তাঁদের দাবি, মহিষাসুর শব্দটি আসলে ঠিক নয়। এই নাম আর্যরা দিয়েছে। তাঁদের রাজা হুদুড় দুর্গা। ‘দুর্গা’ (DURGA) আসলে উপাধি।

Share:

আদিম অধিবাসীদের একাংশ মনে করেন তাঁরা মহিষাসুরের বংশধর। তাঁদের দাবি, মহিষাসুর শব্দটি আসলে ঠিক নয়। এই নাম আর্যরা দিয়েছে। তাঁদের রাজা হুদুড় দুর্গা। ‘দুর্গা’ (DURGA) আসলে উপাধি। যিনি দুর্গের অধিপতি তিনিই দুর্গা। তাঁদের রাজা হুদুড়কে ‘ছলেবলে’ হারিয়ে আর্য নারী দখল করেছেন আদিবাসীদের এলাকা (রাজ্য)। যখন দুর্গোৎসবে মাতে একশ্রেণি, তখন এখানে হয় হুদুড় দুর্গা স্মরণ। এখানে বলতে পশ্চিম মেদিনীপুরের শালবণি, ঝাড়গ্রামের গুপ্তমণি, পুরুলিয়া সহ একাধিক জায়গায়।

তাঁদের বিশ্বাস, রাজা ছিলেন পশু (মহিষ) পালক। আর্যদের আগ্রাসনে পড়েছিল তাঁদের ভূখণ্ড। ছলেবলে কৌশলে তাঁদের রাজাকে পরাজিত করেন আর্য নারী। পরাজিত করার পর রাজা হুদুড়ের ‘দুর্গা’ উপাধি পান তিনি। তাই আজও আদিবাসী সমাজের একাংশ মনে করেন, তাঁদের রাজা ফিরে আসবেন একদিন। অপেক্ষা প্রতিশোধের।

আজও দেখা যায়, দুর্গাপুজোর সময় তাঁরা বেরোয় মাথায় ময়ূরের পালক বেঁধে। নিচে থাকে ধুতি বা শাড়িকে ধুতির মত করে পরা। আর হাতে থাকে বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র আসলে লাউয়ের খোলা। কিছুটা ধনুকের মত দেখতে। কিছুটা নয়। ওটা সত্যিই ধনুক। আর সেই ধনুকের দড়ি টেনে টেনে বাজানো হয়। শব্দ ওঠে রঙিন লাউয়ের খোলায়। পিঠে থাকে তূণ। রঙিন লাউয়ের খোলার ভেতর থাকে তির। এ যেন যুদ্ধের জন্য ‘ছদ্মবেশ’। সদা প্রস্তুত। (প্রতীকী)। চলতে থাকে দুলে ঝুঁকে ঝুঁকে নাচ। এই নাচ ‘ভুয়াং’ বলে পরিচিত।

প্রচলিত কথা, আর্যরা এলাকার দখল নেওয়ার পরে অনার্য পুরুষদের ওপর অত্যাচার চালাত। রক্ষা পেত কেবল নারীরা। তাই, অনার্য পুরুষগণ মহিলার ছদ্মবেশে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল জঙ্গলে। আত্মগোপন। তাই আজও আদিবাসী পুরুষেরা মহিলার বেশে নাচ করেন। এই লোক নৃত্য ‘দাঁসাই’ তাঁদের সংস্কৃতি।

তাঁদের একাংশের বিশ্বাস, মহিষের মুখ তাঁদের রাজার দেহে বসিয়ে আসলে আর্যরা অপমান করে তাঁদের রাজাকে। আবার অনেকের বিশ্বাস তাঁরা ‘অসুর’ বংশের। দুর্গোৎসবের শেষের দিকে দেখা যায়, রাজা হুদুড় দুর্গার মূর্তি তৈরি করে আদিবাসীরা স্মরণ করে তাঁদের রাজাকে। সেই রাজার হাতে তির- ধনুক, পরণে ধুতি। আবার কেউ রাজাকে স্মরণ করে ছবিতে। চলে নাচ- গান।  

আসলে লড়াইতো ছিল এলাকা দখলের। ধর্ম, ধর্মগ্রন্থ আসলে সাহিত্য। কোথাও পূজিতা দুর্গা। কোথাও বা হয় হুদুড় দুর্গা স্মরণ। সাহিত্য যে যার সাজিয়ে নিয়েছে নিজেদের লেখায়- কথায়।

– নিসর্গ নির্যাস মাহাতো 

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা