‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আর অভিনেতার মৃত্যুকে 'ইভিল ডেড' বলে কটাক্ষ করে শিরোনামে এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আর অভিনেতার মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলে কটাক্ষ করে শিরোনামে এসেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। যিনি ২০১৮ সালে ‘মিটু’ আন্দোলনে নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। এবার নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে একগুচ্ছ প্রশ্ন তুললেন অভিনেত্রী!

বুধবার (১৪ অক্টোবর) ইনস্টাগ্রামে লাইভ করে তনুশ্রী বললেন, ‘কেন নানা পটেকরের শেষকৃত্য রাতের মধ্যেই সম্পন্ন করা হল? কেন তাঁর মৃত্যুর পরে কোনও প্রার্থনা সভার আয়োজন করা হল না? ইন্ডাস্ট্রির কাউকে কেন তাঁর মরদেহ দেখানো হল না? এত বড় একজন কিংবদন্তির মৃত্যু হল, একটি শোকসভা করা উচিত ছিল। বলিউড ও গণমাধ্যমের লোকজন আসতেন,  তাঁর মৃতদেহ দেখতেন এবং স্পর্শ করতেন। হিন্দুধর্মের রীতি অনুসারে, সাধারণত সূর্যাস্তের পর কোনও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান করা যায় না। তাহলে নানার কেন শেষকৃত্য রাতেই সম্পন্ন করা হল? এত তাড়াহুড়োর কী ছিল? তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াটি গভীর রাতে, শুধুমাত্র গ্রামবাসীদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। গ্রামবাসীরা সরল বলে, যা বলা হয়, তারা তাই বিশ্বাস করে বলে?’

তনুশ্রীর এই প্রশ্নগুলি এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। লাইভে তনুশ্রী আরও দাবি করেন যে, ‘অভিনেতার ময়নাতদন্তের ভিডিও করা হয়েছিল কি? ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করা উচিত ছিল। কে জানে তিনি সত্যিই মারা গিয়েছেন কি না। তার মুখ দেখানো হয়নি। আমার মনে হয়, নানা এখনও জীবিত রয়েছেন। তিনি সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় গা ঢাকা দিয়েছেন। আইনি ব্যবস্থা এড়াতে নানা তার মৃত্যুর নাটক সাজিয়েছিলেন। একটি জাল মৃত্যু সনদ তৈরি করিয়েছেন।’

অভিনেত্রীর এই ধরণের মন্তব্য আবারও তাকে বিতর্কের মুখে ফেলেছে। একজন মৃত ব্যক্তিকে নিয়ে তিনি এমন মন্তব্য কেমন করে করতে পারেন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। নানার মৃত্যুর পর একটি ভিডিয়োর মাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘পাপির মৃত্যু হয়েছে। এবার এই নিয়ে মিডিয়াদের ন্যাকামোর শেষ থাকবে না। তাঁর এ সবে কোনও আসে যায় না। এরপর তিনি নানার মৃত্যুকে ‘শয়তানের মৃত্যু’ বলে কটাক্ষ করেন। তাঁর এই ভিডিও নেট্মহলে বিতর্কের সৃষ্টি করলে অভিনেত্রী ট্রোলারদের উচিৎ জবাব দিয়ে বলেছিলেন যে, নানা পটেকরের জন্যে বলিউডে তাঁর খ্যাতি নষ্ট হয়েছে। তার কেরিয়ার ধ্বংস হয়েছে। তাই তাঁর মৃত্যু হয়েছে ভাল হয়েছে। অনেক আগে তাঁর মৃত্যু হওয়ার উচিৎ ছিল। তাঁর এই মন্তব্য সমালোচনা করেছিল অল ইন্ডিয়া ওয়াকার্স সিনে সংগঠন। 

বউয়ের সঙ্গে ঝগড়া এড়াতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারী গরু দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, ক্ষেপে থানায় নালিশ মালিকের

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের