‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়—১৮৭৬-৭৮ সালের ভয়াবহ দুর্ভিক্ষ থেকে অনুপ্রাণিত। যেখানে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে 'জয়াম্মা'র ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘রাণাবলী’, বিয়ের পর একসঙ্গে প্রথম ছবি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার। ১৬ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই জোরকদমে ছবির প্রচার শুরু করেছেন তারকা দম্পতি। ছবিটি ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়—১৮৭৬-৭৮ সালের ভয়াবহ দুর্ভিক্ষ থেকে অনুপ্রাণিত। যেখানে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘জয়াম্মা’র ভূমিকায় অভিনয় করছেন রশ্মিকা। এবার ‘রাণাবলী’ ছবিতে তাঁর অভিনয়ের অভিজ্ঞতা থেকেই বড় পদক্ষেপ নিলেন রশ্মিকা। ছবি মুক্তির ঠিক আগেই একসঙ্গে ৪০০ পরিবারকে দত্তক নেওয়ার ঘোষণা দিলেন বিজয়-জায়া।

বুধবার (১৪ অক্টোবর) ছবির প্রেক্ষাপট এবং নিজের চরিত্রের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া নিয়ে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট শেয়ার করলেন অভিনেত্রী। লিখলেন, ‘অনেকে আমার কাছে জানতে চায় যে, ‘জয়াম্মা’ চরিত্রের সঙ্গে আমার কোনও মিল আছে কিনা? আমার উত্তর, হ্যাঁ আছে। এতদিন সমাজসেবামূলক কাজ আমি নীরবে করেছি। তবে এবার আমি তা প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে দেখে কেউ যদি অনুপ্রাণিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি খুশি হব। আপনাদের ভালবাসা পাওয়ার জন্যে আমি সবসময় এই কাজ করে যাব। দয়ার একটি ছোট কাজও একজনের জীবন বদলে দিতে পারে, এর জন্যে বড় কাজ করার প্রয়োজন নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী ৩ মাস আমি আমার গ্রামের ৪০০ পরিবারের খরচা বইব। আজ আমি ৪০০ পরিবারের দত্তক নিয়েছি। আশা করি, এই তিন মাস তাঁরা তাঁদের নাজার খরচা বাঁচিয়ে ভবিষ্যৎ আরও ভালভাবে পরিকল্পনা করতে পারবেন। বিশ্বাস করুন, গত কয়েক বছরের কর্মজীবনে আমি যত বিনিদ্র রাত, আঘাত, সংগ্রাম, যন্ত্রণা, কান্না, সবকিছু সহ্য করেছি, তাদের হাসি আমার সব কষ্টকে ভুলিয়ে দেবে।’

 

বিজয় ও রশ্মিকার এই ছবিটি ঔপনিবেশিক ভারতের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ, ১৮৭৬-৭৮ সালের মহা দুর্ভিক্ষ থেকে অনুপ্রাণিত। সে সময় বারবার খরা দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলকে প্রভাবিত করেছিল, যার মধ্যে বর্তমান অন্ধ্রপ্রদেশের খরাপ্রবণ অঞ্চল রায়লসীমাও অন্তর্ভুক্ত ছিল। এই সংকট সত্ত্বেও, ব্রিটিশরা ভারত থেকে শস্য রপ্তানি অব্যাহত রেখেছিল, যা ব্যাপক দুর্ভিক্ষ এবং লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। ছবিতে বিজয় একজন বিদ্রোহী যোদ্ধার ভূমিকায় অভিনয় করেছেন। যিনি নিজের অঞ্চল ও জনগণকে রক্ষা করতে একজন ব্রিটিশ কমিশনারের মুখোমুখি হয়েছিলেন। 

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের