এখানেই সেই রঘু ডাকাতের কালী, জড়িয়ে আছেন সাধক রামপ্রসাদও

উত্তর কলকাতায় তিনি না কি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তশ্বরী সর্বমঙ্গলা কালী মন্দির। তিনি নিজেই আরাধনা করতেন দেবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় রঘু ডাকাতের (RAGHU DAKAT) গল্প অতি পরিচিত। আর ডাকাত মানেই মা কালীর (KALI) ভক্ত। রঘু’র নাম যেমন ছিল ডাকাত হিসেবে, তেমনই তিনি ছিলেন কালীভক্ত হিসেবে পরিচিত। তবে রঘু নামে মনে হয় একজন ডাকাত ছিলেন না। বাংলা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক রঘু ডাকাত ও তাঁর তৈরি মন্দিরের কথা। এই রঘু ডাকাতের সঙ্গে কোথাও মিলে যায় রবিন হুডের কথা। তিনি গবীরদের লুঠপাট করতেন না। ধনীদের লুঠ করে গরীবদের সাহায্য করতেন। 

কোন রঘু ডাকাত জানা নেই, তবে এই রঘু ডাকাত কলকাতার। উত্তর কলকাতায় তিনি না কি প্রতিষ্ঠা করেছিলেন চিত্তশ্বরী সর্ব মঙ্গলা কালী মন্দির। তিনি নিজেই আরাধনা করতেন দেবীর। দেবী কালিকার পুজো প্রাচীন রীতি মেনে আজও হয় শাক্ত মতে। রঘু ডাকাত শাক্ত মতেই দেবীর আরাধনা করতেন। যদিও তিনি নিজে ছিলেন বৈষ্ণব! রঘু ডাকাতের কালীর সেই মন্দিরের ঠিকানা কাশীপুর খগেন চ্যাটার্জি রোডে। শোনা যায়, ভাগীরথী নদী দিয়ে নৌকায় করে যাওয়ার সময় এই দেবীকে গান শুনিয়েছিলেন সাধক রামপ্রসাদ।

জনশ্রুতি, একদিন একটি জলা জায়গা পেরোতে গিয়ে রঘু ডাকাত দু’টি পাথরের মূর্তি পড়ে থাকতে দেখতে পেয়েছিলেন। তারপরে ওই জায়গা পেরিয়ে সর্দার ফিরে এসেছিলেন ডাকাত ডেরায়। ওই রাতেই না কি তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর। আদেশ ছিল, জলা জায়গা থেকে নিয়ে আসতে হবে মহাদেব ও কালী বিগ্রহ। আর তা প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। শুধু তাই নয়, ছেড়ে দিতে হবে ডাকাতি-ও। সেই স্বপ্নাদেশ পালন করেছিলেন রঘু।

তবে সেই মন্দির জরাজীর্ণ বলে দেবীর আরাধনা করা হয় নতুন মন্দির প্রতিষ্ঠা করে। নয়া এই মন্দির চিৎপুরের কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি রোডে। শোনা যায়, দেবীর সেবায় নিয়োজিত ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়েই নতুন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

প্রয়াত ‘ময়ূরী’-খ্যাত প্রখ্যাত পরিচালক সিঙ্গিথাম শ্রীনিবাস রাও, চোখে জল কমল, রাজামৌলিদের

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি