ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে ঘুরে আসুন এই ১০টি জায়গায়, রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: একঘেয়ে পর্যটনের দিন শেষ! এখন ভ্রমণ মানেই শুধু দর্শনীয় স্থান দেখা নয়, বরং অভিজ্ঞতার খোঁজ। অ্যাডভেঞ্চার, প্রকৃতির ছোঁয়া আর নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়। গরমের ছুটিতে অনেকেই ভিড় এড়িয়ে খুঁজছেন অফবিট ডেস্টিনেশন, যেখানে রয়েছে শান্তি, রোমাঞ্চ আর অনাবিষ্কৃত সৌন্দর্যের হাতছানি। আপনি যদি এমনই এক ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে এই জায়গাগুলি হতে পারে আপনার পারফেক্ট Summer গেটওয়ে।

গত কয়েক বছরে ভ্রমণের ধরনে বড়সড় পরিবর্তন এসেছে। এখন আর শুধু জনপ্রিয় পর্যটনকেন্দ্র নয়, অনেকেই পছন্দ করছেন নিরিবিলি ও অফবিট জায়গা। বিশেষ করে গরমের ছুটিতে পরিবার বা বন্ধুদের সঙ্গে এমন গন্তব্যের খোঁজ চলে, যেখানে ঘোরার পাশাপাশি অ্যাডভেঞ্চারের স্বাদও পাওয়া যায়-যেমন ট্রেকিং, রিভার র‍্যাফটিং, প্যারাগ্লাইডিং কিংবা ক্যাম্পিং।

আরও পড়ুন: ৫ কৌশলে তীব্র গরমেও ত্বকে পাবেন শীতল অনুভূতি, হবে না জ্বালা-চুলকানি

এই চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১০টি অনন্য ডেস্টিনেশন তুলে ধরা হল, যেগুলি এই সামার ভ্যাকেশনে আপনার ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়।

তেজু (অরুণাচল প্রদেশ):
প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের অপূর্ব মেলবন্ধন তেজু। লোহিত নদীতে র‍্যাফটিং, গ্লো লেকে ট্রেকিং এবং পরশুরাম কুণ্ডের পৌরাণিক মাহাত্ম্য এই জায়গাকে বিশেষ করে তুলেছে।

জোয়াই (মেঘালয়):
ঝরনা, উপত্যকা আর প্রাচীন নিদর্শনে ভরা জোয়াই এক স্বপ্নপুরী। ক্রাং সুরি জলপ্রপাত এবং থাডলাসকেইন লেক এখানে বিশেষ আকর্ষণ।

ইয়কসাম (সিকিম):
সিকিমের প্রথম রাজধানী ইয়কসাম ইতিহাস ও প্রকৃতির এক অনন্য মিশ্রণ। এখান থেকেই শুরু হয় বিখ্যাত গোয়েচালা ট্রেক।

লুংলেই (মিজোরাম):
সবুজে ঘেরা শান্ত শহর লুংলেই প্রকৃতিপ্রেমীদের স্বর্গ। অভয়ারণ্য, ট্রেকিং আর স্থানীয় সংস্কৃতি এখানে বড় আকর্ষণ।

বারোট ভ্যালি (হিমাচল প্রদেশ):
নির্জন উপত্যকা, উহল নদী আর পাহাড়ি সৌন্দর্যে ভরা বারোট ভ্যালি ক্যাম্পিং ও ট্রেকিংয়ের জন্য আদর্শ।

কাকড়িঘাট (উত্তরাখণ্ড):
আধ্যাত্মিকতা আর প্রকৃতির মেলবন্ধন এই শান্ত গ্রামে। কৌশী নদীর তীরে ধ্যান ও নির্জনতা উপভোগের সুযোগ রয়েছে।

তামিয়া (মধ্যপ্রদেশ):
পাতালকোট উপত্যকা ও পেঞ্চ টাইগার রিজার্ভের কাছে অবস্থিত এই জায়গা প্রকৃতি ও বন্যপ্রাণীর জন্য বিখ্যাত।

চিকলধারা (মহারাষ্ট্র):
সাতপুরা পাহাড়ে অবস্থিত এই হিল স্টেশন কফি বাগান, জলপ্রপাত ও বন্যপ্রাণীর জন্য পরিচিত।

কুদ্রেমুখ (কর্নাটক):
ঘোড়ার মুখের মতো পাহাড়, সবুজ বন আর ট্রেকিং ট্রেইল-অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য পারফেক্ট।

কোটাগিরি (তামিলনাড়ু) :
নীলগিরির শান্ত পাহাড়ি স্টেশন, যেখানে চা বাগান আর ঝরনার সৌন্দর্য মুগ্ধ করে।

এই গরমে যদি একটু অন্যরকম ছুটি কাটাতে চান, তাহলে ভিড়ভাট্টা ছেড়ে এই অফবিট জায়গাগুলির কোনও একটিতে ঘুরে আসতেই পারেন। এখানে শুধু ভ্রমণ নয়, অপেক্ষা করছে এক নতুন অভিজ্ঞতার দুনিয়া।

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!