চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খাবারের প্রতি অগাধ ভালোবাসা থেকেই জন্ম ‘Asha’s’ রেস্তোরাঁ , কী ছিল আশার প্রিয় পদ?

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে শুধু সুরের জাদুকরী ছিলেন না, খাবারের প্রতিও ছিল তাঁর গভীর ভালোবাসা। তিনি একবার বলেছিলেন, “একটি দুর্দান্ত রেসিপি ঠিক অমর সুরের মতো—জীবনে খুব কম বারই এমন সৃষ্টি হয়।” রবিবার ৯২ বছর বয়সে তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের পাশাপাশি খাদ্যপ্রেমীরাও হারালেন এক অনন্য ব্যক্তিত্বকে।

অনেকেই জানেন না, গানের পাশাপাশি আশার আরেকটি বড় পরিচয় ছিল তাঁর রেস্তোরাঁ ‘Asha’s’। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ২০০২ সালে দুবাইয়ের বিলাসবহুল ওয়াফি সিটি মলে তিনি এই রেস্তোরাঁর সূচনা করেন। ধীরে ধীরে এটি আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয় এবং সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরিন, কাতার ও যুক্তরাজ্যের বার্মিংহাম ও ম্যানচেস্টারেও এর শাখা ছড়িয়ে পড়ে।আশা ভোঁসলের খাবারের প্রতি টান শুরু ছোটবেলা থেকেই। তাঁর মা মাইয়ের রান্না এবং বাবার ভ্রাম্যমাণ থিয়েটার দলের সঙ্গে দেশ-বিদেশে ঘোরার অভিজ্ঞতা তাঁর রন্ধনদর্শনকে সমৃদ্ধ করেছিল। সেই অভিজ্ঞতার ছাপই দেখা যায় তাঁর রেস্তোরাঁর মেনুতেও।

মেনুর অন্যতম জনপ্রিয় পদ ‘মাসকাট গোস্ত’। বহু বছর আগে ওমানের মাসকাটে একটি ভারতীয় রেস্তোরাঁয় করাই গোস্ত খেয়ে মুগ্ধ হয়েছিলেন আশা। পরে সেই রেসিপি নিজের মতো করে রান্না করে নাম দেন ‘মাসকাট গোেস্ত’। ধীরে ধীরে এটি তাঁর রেস্তোরাঁর অন্যতম সিগনেচার ডিশ হয়ে ওঠে। এছাড়া তাঁর প্রিয় নিরামিষ পদ ছিল ‘হরে বেগুন কা ভর্তা’-যা তাঁর মা মাইয়ের রেসিপি থেকে অনুপ্রাণিত। ভাজা সবুজ বেগুন, সর্ষে, পেঁয়াজ, রসুন ও ঘি দিয়ে তৈরি এই সহজ অথচ সুস্বাদু পদটি ছিল আশার বিশেষ পছন্দ।সুরের জগতে যেমন তিনি অমর, তেমনি খাবারের জগতেও রেখে গেছেন এক অনন্য স্বাদ ও ঐতিহ্য।

Published by:

Share Link:

More Releted News:

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

সলমান-শাহরুখের দেহরক্ষীদের বেতন কত? জানলে চমকে যাবেন আপনিও!

‘ভূত বাংলা’তে অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি! টাবু-রাজপালসহ বাকি তারকারা কে কত নিলেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ