নববর্ষের সন্ধ্যার আড্ডায় বন্ধুদের জন্য বানান সুস্বাদু ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছর মানেই নতুন শুরু আর প্রিয় মানুষদের সঙ্গে জমজমাট আড্ডা। সন্ধ্যার এই আড্ডাকে আরও প্রাণবন্ত করে তুলতে চাই একটু ভিন্ন স্বাদের, মুখরোচক কিছু খাবার। কারণ ভালো খাবার ছাড়া কোনো আড্ডাই জমে না। বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে বসে গল্প করতে করতে যদি সামনে থাকে নানা রকম লোভনীয় পদ, তাহলে সেই মুহূর্ত হয়ে ওঠে আরও বিশেষ। তাই এবারের নতুন বছরের আড্ডায় রাখুন এমন কিছু খাবার, যা একদিকে সুস্বাদু, অন্যদিকে দেখতে আকর্ষণীয়। বানিয়ে ফেলুন ইতালীয় পদ চিকেন ক্যানোলোনি ।

উপকরণ 

 কেনোলোনি পাস্তা টিউব – ১০-১২টি

চিকেন কিমা – ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১টি

রসুন কুচি – ১ চা চামচ

টমেটো পিউরি – ১ কাপ

অলিভ অয়েল – ২ টেবিল চামচ

চিজ (মোজারেলা/চেডার) – ১ কাপ

লবণ ও গোলমরিচ – স্বাদমতো

ওরিগানো/মিক্সড হার্বস – ১ চা চামচ

 দুধ – ১ কাপ

ময়দা – ১ টেবিল চামচ

বাটার – ১ টেবিল চামচ

পদ্ধতি 

 প্রথমে প্যানে অলিভ অয়েল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিন। তারপর  চিকেন কিমা দিয়ে ভালোভাবে রান্না করুন। লবণ, গোলমরিচ ও  অরিগানো দিয়ে মিশিয়ে নিন।  এবার টমেটো পিউরি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে রাখুন। তারপর আলাদা করে একটি প্যানে বাটার গলিয়ে ময়দা দিয়ে নেড়ে দুধ ঢেলে তৈরি করুন সাদা সস । এবার ক্যানোলোনি টিউবগুলোর মধ্যে চিকেনের মিশ্রণ ভরে নিন।  একটি বেকিং ডিশে আগে কিছু সস ঢেলে তার উপর স্টাফ করা ক্যানোলোনি  সাজান।  উপর থেকে বাকি সস ও চিজ ছড়িয়ে দিন।  ওভেনে ১৮০° সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করুন, যতক্ষণ না উপরের চিজ সোনালি হয়। তাহলেই রেডি এই ইতালীয় পদ। 

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে