জেনে নিন ধাবার স্টাইলে ডিমের কারি বানানোর সহজ পদ্ধতি!

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির দিনে বাইরে বেরোতে ইচ্ছে করছে না। অথচ ঘরে নেই তেমন আনাজ!এমতাবস্থায় ভাবছেন কী রান্না করবেন ? তবে ঘরে থাকা সহজ উপাদান দিয়েই বানিয়ে নিতে পারেন ‘কারি’। না না তেমন কিছু নয় ডিম দিয়েই কম সময়ে বানিয়ে নিন ডিমের কারি।কম-বেশি সকলেই খেতে পছন্দ করেন।এটি খেতে যেমন সুস্বাদু হয় তেমনই কম সময়ে ঘরে থাকা সামান্য উপাদান দিয়েই বানানো যায়।আবার যাঁদের রোজ রোজ মাছ মাংস ভাল লাগে না তাঁদের জন্য সেরা পদ। জেনে নিন ধাবার স্টাইলে বানাবেন কীভাবে।

উপকরণ : ডিম ৪ টে, টম্যাটো, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, ক্যাপসিকাম, গোটা ধনে, ছোট এলাচ, গোটা গোলমরিচ, গোটা জিরে, কসৌরি মেথি গুঁড়ো, লবন, লেবু, ধনেপাতা কুচি, সর্ষের তেল ও সামান্য টক দই

প্রণালী : প্রথমে ডিম ভাল করে সেদ্ধ করে সাবধানে খোসা ছাড়িয়ে নিন। এবার একটি পাত্রে টম্যাটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা, তেল, টক দই, এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেশান অন্যদিকে, আদা, রসুন এবং কাঁচালঙ্কা মিক্সিতে ভাল করে পেস্ট করে নিন। এবার গোটা ধনে, ছোটো এলাচ, গোলমরিচ মিক্সিতে পেস্ট করে স্বাদমতো লবন দিয়ে গুঁড়ো মশলা তৈরি করে নিন।

এরপর পেঁয়াজ ছোট-ছোট করে কেটে নিন।এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা জিরে দিয়ে ফোড়ন দিন। তার মধ্যে আদা, রসুন, লঙ্কা বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিন।

পেঁয়াজ মশলার সঙ্গে লাল লাল হয়ে গেলে তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে ভাল করে নেড়েচেড়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আবার ওই মশলা গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন।পরিমাণমতো জল দিয়ে ফোটান।জল কমে ঘন হয়ে গেলে ব্যস রেডি গ্রেভি।

এবার অন্য একটি পাত্রে হলুদ এবং লঙ্কা গুঁড়োর সঙ্গে সেদ্ধ ডিম হালকা করে ভেজে রেখে দিন। এবার আগে থেকে তৈরি গ্রেভির কড়াইয়ে মধ্যে টম্যাটো এবং ক্যাপসিকাম কেটে দিয়ে দিন। টম্যাটো, ক্যাপসিকাম এবং কসৌরি মেথি দিয়ে ভালো করে ফোটান। টম্যাটো, ক্যাপসিকাম গ্রেভিতে মিশে গেলে এবার ভাজা ডিমগুলি দিয়ে খানিকটা কষিয়ে নিন। ভাল গন্ধ বেরোলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন এবং একটি সেদ্ধ ডিমের কুসুম ভেঙে ছড়িয়ে দিন। ব্যস, তৈরি ধাবা স্টাইলে ডিমের কারি। এবার লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল