চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীতে বাড়িতে বানান ছোট মাছের মশলা ফ্রাই

নিজস্ব প্রতিনিধি : শীতকালে বাজারে বিভিন্ন ধরনের সব্জি ও মাছ পাওয়া যায়। এই সময় একটু মুখরোচক করে রান্না করে খাবার খেতে সকলেই ভালবাসেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ গিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন  ছোট মাছের মশলা ফ্রাই। শীতের দিনে ঝাল ঝাল মশলা মাছ খেতে ভালই লাগে।

উপকরণ: ছোট মাছ ৩০০ গ্রাম,  আদা বাটা  ১ টেবিল চামচ, রসুন বাটা  ১ টেবিল চামচ, কাঁচা লঙ্কা বাটা ২টি,  পেঁয়াজ কুচি  ২টি, হলুদ গুঁড়ো  ১/২ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ,  লঙ্কা গুঁড়ো  ১ চা চামচ, লবণ  স্বাদ অনুযায়ী,  টমেটো কুচি  ১টি,  তেল মাছ ভাজার জন্য প্রয়োজন।

 প্রণালী: প্রথমে মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটি বাটিতে আদাবাটা, রসুনবাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবং নুন মিশিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার ছোট মাছগুলোতে ওই মশলা ভালো করে মেখে নিতে হবে। প্রায় আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে মাছগুলো। এবার তেল গরম করে তারমধ্যে পেঁয়াজকুচি দিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে গন্ধ বের হলে ম্যারিনেট করে রাখা মাছ দিয়ে দিতে হবে। কম আঁচে একটু বেশি তেল দিয়ে মাছগুলো সোনালি হওয়া পর্যন্ত মাছ ভাজতে হবে। দুইপাশ যাতে ভাল করে ভাজা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।গরম গরম পিঁয়াজ কুচি ও লেবু দিয়ে পরিবেশন করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ