চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝিরঝিরে বৃষ্টির দিনে ঝট করে বানিয়ে নিন সুস্বাদু এই চাপলি কাবাব

নিজস্ব প্রতিনিধি : মন পছন্দের রান্না না হলে সবই বৃথা। দিনটা আর ভাল যাবে না। তার উপর ঝিরঝিরে বৃষ্টি লেগেই আছে। এইসময় মনটা বড্ড বায়না ধরে। তাই কম সময়ের মধ্যে নতুন কিছু আপনিও বানাতে পারেন। আবার যদি বাড়িতে অতিথি আসে তাহলেও সারপ্রাইজ দিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। জেনে নিন কীভাবে বানাবেন এই চাপলি কাবাব।

উপকরণ :  ৫০০ গ্রাম পাঠার মাংসের কিমা, ১ টা বড় পেঁয়াজ,কাঁচা লঙ্কা, রসুন বাটা, ১ চিলি ফ্লেক্স,১ টা ভাজা ডিম, ১ চামচ ময়দা, গোটা ধনে, গোলমরিচ, টমেটো কুচি, তেল, ঘি ও লবন

প্রণালী :  প্রথমে জিরে ধনে আর গোটা গোলমরিচ ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিন। এরপর পেঁয়াজ গ্রেড করে জল ঝরিয়ে নিতে হবে। এবার জল ঝরানো কিমা ও পেঁয়াজ খুব ভাল করে মেখে নিন। এরপর ঐ মিশ্রণে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, লবন মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণে ভাজা মশলার গুঁড়ো, চিলিফ্লেক্স, একটি ডিম ভাজা, ময়দা আর টম্যাটো কুচি ভাল করে মেখে নিন।

এরপর হাতে তেল মেখে মিশ্রণ থেকে বড় বড় লেচি নিয়ে হাতের তালুতে রেখে পাতলা প্যাটিসের আকারে গড়ে নিতে হবে চেপে চেপে।

এবার কড়াইতে তেল আর ঘিয়ের মিশ্রণ গরম করে কবাবগুলি বাদামি করে ভেজে নিন। অসাধারণ খেতে হয় এই চাপলি কাবাব। পুদিনাপাতার চাটনি দিয়ে অথবা টমেটো সস, চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন। এটি রুটি বা পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

বাটার চিকেন থেকে কাথি রোল, বিশ্বের সেরা তালিকায় ভারতের ছয়টি চিকেন ডিশ

লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

কাইরি পান্না বনাম আম পান্না: টক মিষ্টি স্বাদে সেরা পানীয় কোনটি?

গরমে হালকা ও টেস্টি স্ন্যাকস,লো ক্যালোরি দই বুন্দি চাট

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ