এ স্বাদের ভাগ হবে না ! চেখে দেখুন চিংড়ির পাটিসাপটা…

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। এদিকে ঘরে ঘরে পালিত হবে নবান্ন উৎসব। যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে এই মিষ্টান্নের স্বাদ নিতে ভোলেন না বাংলার মানুষ। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন চালগুঁড়ো, নারকেল, গুড়, দুধ, ক্ষির দিয়ে বানানো হয় রকমারি পিঠে। ভাপা পিঠে থেকে শুরু করে চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠে, দুধপুলি, ক্ষীরপুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠে সহ নকশি পিঠে। জোর কদমে পিঠে-পুলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন বাড়ির মা-বউরা। শীতকেও হারিয়ে মানিয়ে দিচ্ছে বঙ্গবাসীদের উচ্ছ্বাস। আমন্ত্রিত অতিথিদের তাক লাগাতে বানিয়ে ফেলুন চিংড়ির পাটিসাপটা।

উপকরণ : ময়দা ২০০ গ্রাম, চালের গুঁড়ো ১০০ গ্রাম, লবন, ডিম ৩ টা, দুধ ৫০০ মিলি, মাখন ৫০ গ্রাম, পনির ৬০ গ্রাম, চিংড়ি মাছ ৫০০ গ্রাম (টুকরো করে ভেজে নেওয়া), পিঁয়াজ, ধনেপাতা কুচোনো ১ টেবিল চামচ, পরিমাণ মত অলিভ তেল

প্রণালী : প্রথমে একটি প্যানে অলিভ অয়েল গরম করে নিন। এরপর পেঁয়াজগুলো তাতে ভালো করে ভেজে নিন। ২৫ গ্রাম মাখন ও ২৫ গ্রাম ময়দা মিশিয়ে একটা হালকা মিশ্রণ তৈরি করে নিন। এর পর এতে দুধ দিয়ে ঘন না হওয়া পর্যন্ত সমানে নাড়তে হবে। এর পর আঁচ বাড়িয়ে দিয়ে তার মধ্যে পনিরের টুকরো, লবন, লঙ্কা, ১ টেবিল চামচ ধনেপাতা এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে ঘন পুর তৈরি করে নিতে হবে।পুর তৈরি হওয়ার পর আলাদা পাত্রে সরিয়ে রাখুন।

আরও পড়ুন : বছর শেষে নলেন গুড় দিয়েই বাজিমাত, জানুন মিষ্টিমুখের এই অভিনব রেসিপি

এবার একটা বাটিতে ময়দা, চালের গুঁড়ো ও লবন দিয়ে বাটিতে ভাল করে মিশিয়ে নিন। ওর মধ্যে দিয়ে ডিম এবং দুধ। সবকিছু মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্যানে মাখন গরম করে মিশ্রণের কিছুটা দিয়ে পাটিসাপটার আকারে তৈরি করে নিয়ে তাতে চিংড়ি মাছের পুর ভরে মুড়ে দিয়ে ওপিঠ-ওপিঠ ভেজে নিন। ব্যস রেডি চিংড়ি পাটিসাপটা। উপর থেকে চকলেট অথবা সস ছড়িয়েও পরিবেশন করুন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই