হাড়কাঁপানো শীতে চাঙ্গা থাকার টনিক এই স্যুপ, একবার চুমুক দিন….

Share:

নিজস্ব প্রতিনিধি : বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। ঠান্ডায় জুবুথুবু বঙ্গবাসী। এইসময় জ্বর, সর্দি-কাশি লেগেই আছে। মুখে স্বাদ না থাকায় অনেকেই কিছু খেতে চান না। শরীরের জন্য যা মোটেও ভাল লক্ষণ নয়। কড়া ওষুধ খেয়ে মুখের স্বাদ বিদঘুটে ? এইসময় একটু টক-ঝাল খাবারের দিকে মন চায়। অথচ অতিরিক্ত তেলমশলা যুক্ত খাবার খাওয়াও বারণ। এতে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই এইসময় পুষ্টিকর অথচ মুখরোচক স্যুপের সন্ধান রইল এখানে।

টমেটো স্যুপ :

উপকরণ : ৫ টি পাকা টমেটো, ১ টি ছোট গাজর, ৬ কোয়া রসুন, ১ টি ছোট পিঁয়াজ, ১ চা চামচ গ্রেড করা আদা, ১ টেবিল চামচ বাটার, স্বাদ অনুযায়ী লবন, সামান্য চিনি, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও লেবু (অপশ্যনাল)

প্রণালী : প্রথমে টমেটো একটু সেদ্ধ করে নিতে হবে। কড়াইয়ে বাটার দিয়ে পিঁয়াজ আদা রসুন একটু ভেজে টমেটো মিশিয়ে পেস্ট করে নিন। এরপর তা ছেঁকে নিয়ে কড়াইতে ভাল করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে উঠলে তাতে লবন, চিনি,  লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। প্রয়োজন মত জল দিয়ে দিতে পারেন। এবার লেবুর রস মিশিয়ে নিন। পরিবেশন করুন।

বাঁধাকপি ও চিকেন স্যুপ :

উপকরণ : ২ কাপ ছোট ছোট করে কাটা বাঁধাকপি, চিকেন স্টক ৬ কাপ, মাখন ৩ টেবিল চামচ,  ১ টেবিলে চামচ টমেটো পেস্ট, ১টা গাজর, পিঁয়াজ ও ১ কোয়া রসুন

প্রণালী : প্রথমে একটি বড় পাত্র মাঝারি আঁচে মাখন দিয়ে গরম করুন। তারপর মাখনের মধ্যে টুকরো টুকরো করে কাটা বাঁধাকপি ঢেলে দশ মিনিট মতো নাড়িয়ে নিন। এরপর টমেটো পেস্ট ২ কাপ ঢেলে পাত্রটি ঢেকে দিন। এভাবেই ৩০ মিনিট ধরে রান্না করুন।

                                      আরও পড়ুন : এ স্বাদের ভাগ হবে না ! চেখে দেখুন চিংড়ির পাটিসাপটা…

এবার একটি ছোট ফ্রাইং প্যানে মাঝারি আঁচে আবার কিছু মাখন গলিয়ে নিন। গাজর, পিঁয়াজ ঢেলে ১০ মিনিট ধরে রান্না করুন। এবার বাঁধাকপির মধ্যে মাখনে ভাজা গাজর ও পিঁয়াজ মিশিয়ে আঁচ কমিয়ে ১০ মিনিট মতো রান্না করুন। এরপর এর মধ্যে চিকেনের স্টক ও কয়েক টুকরো চিকেন ঢেলে দিন। ১০ মিনিট মতো রেখে, ওভেন থেকে নামিয়ে নিন। সামান্য গরম জলও দিতে পারেন ওর মধ্যে। এবার পরিবেশন করুন গরম গরম বাঁধাকপি ও চিকেন স্যুপ। উপরে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

                                     আরও পড়ুন : বর্ষবরণের প্রথম সপ্তাহান্তে রাঁধুন এই স্পেশ্যাল বিরিয়ানি

বর্ষার বিকেলে চায়ের সঙ্গে আড্ডা জমাক মুচমুচে বিটের চিপস, রইল সহজ রেসিপি

কাজের খোঁজে আর ভিনরাজ্যে নয়, পরিযায়ী শ্রমিকদের ‘রোজকার গ্যারান্টি কার্ড’ দেবে রাজ্য

হড়পা বানের তাণ্ডবে নেপালে নিখোঁজ ৩০০-র বেশি ভারতীয়, আকাশপথে উদ্ধার ১১৪ জন

‘মুখরক্ষার জন্য ও ব্যক্তিগত স্বার্থে দলবদল,’ কাকলি-সুদীপদের কটাক্ষ দিলীপের

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে