আলু ও পিঁয়াজি তো অনেক হল, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন ‘দই চপ’

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম কাল হোক বা শীত, সন্ধ্যার সময় চপ প্রায় সকলেই খেতে পছন্দ করেন।আর মুড়ির সঙ্গে গরম গরম চপ কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে যদি থাকে এক কাপ চা তাহলে তো আর কোনও কথাই হবে না। তবে চপ কিন্তু অনেক রকমই হয় যেমন- আলুর, পিয়াজের, বেগুনের বা ডিমের ইত্যাদি। তবে কোনও দিন কী খেয়েছেন দইয়ের চপ। অবাক হচ্ছেন তো? একবার খেলে বার বার খেতে ইচ্ছে করবে। জেনে নিন কীভাবে বানাবেন এই চপ।

উপকরণ: দই দেড় কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, ভাজা গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেল প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, বেসন ২ কাপ, হলুদের গুঁড়া আধা চা-চামচ বা প্রয়োজনমতো, মরিচগুঁড়া আধা চা-চামচ বা প্রয়োজনমতো, চালের গুঁড়া ১ টেবিল চামচ।

রন্ধন প্রণালী: টক দই একটা কাপড়ে আধা ঘণ্টা বেঁধে রাখুন। যাতে দই থেকে সব জল ঝরে যায়। তার পর নুন, বেসন, হলুদের গুঁড়া, মরিচগুঁড়া ছাড়া বাকি উপকরণগুলি দইয়ের সঙ্গে মেশান। আলু চপের আকারে গোল করে নিন। তার পর অন্য আরেকটি বাটিতে বেসন, নুন, চালের গুঁড়ো, হলুদ এবং মরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো জল দিয়ে গোলা তৈরি করে নিন। দইয়ের পুর বেসনের গোলায় চুবিয়ে ডুবো তেলে চপ আকারে ভেজে নিন। ব্যস! তার পর ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল