প্রেসার কুকারে একেবারেই রান্না করবেন না এই খাবারগুলি

বেশ কিছু খাবার রান্না করার জন্য প্রেশার কুকার একেবারেই উপযুক্ত নয়। বরং প্রেশার কুকারে রান্না করলে নষ্ট হয়ে যায় খাদ্যগুণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সময়ে অসময়ে চটজলদি খাবার বানিয়ে নিতে প্রেশারকুকারই ভরসা। সময় বাঁচাতে আমরা এই পাত্রের উপরেই নির্ভর করি। কিন্তু জানেন কী বেশ কিছু খাবার রান্না করার জন্য প্রেশার কুকার একেবারেই উপযুক্ত নয়। বরং প্রেশার কুকারে রান্না করলে নষ্ট হয়ে যায় খাদ্যগুণ। জেনে নিন কী কী খাবার প্রেশার কুকারে রান্না করা থেকে বিরত থাকবেন।

অনেকেই খুব সহজে এবং তাড়াতাড়ি ভাত রান্না করার সুবিধার জন্য প্রেশার কুকার বেছে নেন। কিন্তু ভাত রান্নার জন্য প্রেশার কুকার একেবারেই উপযুক্ত পাত্র নয়। শুধু তাই নয় প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাত ফ্যান ঝরানর সুযোগ থাকে না। ফলে ভাতের মধ্যেই তা থেকে যায় এবং সেই ভাত খাওয়ার ফলে বেড়ে যায় ওজন বাড়ার আশঙ্কা।  

দুগ্ধজাত কোনও খাবার প্রেশার কুকারে রান্না না করাই ভালো। এতে সেই খাবারের পুষ্টিগুণ তো নষ্ট হয়ই তার সঙ্গে খাবারের স্বাদও নষ্ট হয়ে যায়। 

ডিম সিদ্ধ করার জন্য কখনই প্রেশার কুকার বেছে নেওয়া উচিত নয়। কারণ এতে ডিম সিদ্ধ করার সময় ফেটে যাওয়ার সম্ভবনা থাকে। তার সঙ্গে ডিম সিদ্ধ সঠিকভাবে হল কিনা তাও বোঝা যায় না। তাই এক্ষেত্রে ডিম সিদ্ধ করার জন্য প্রেশার কুকার নয়। 

শাকসব্জি রান্না করার জন্যও প্রেশার কুকার একেবারেই উপযুক্ত নয়। এতে রান্না করলে সবজিতে থাকা ভিটামিন, খনিজসহ নানা পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই শাকসব্জি রান্না করার জন্য প্রেসার কুকার এড়িয়ে চলুন। 

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

গণেশ উৎসবে মার্কেটে এল বীরেন বসাকের ঘরানার বিশেষ জামদানি শাড়ি, দাম ৪০ হাজার

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার