স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের আবহে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন করে ফিরে আসে মানুষের মনে। ১৫ অগস্ট উদযাপন শুধু জাতীয় পতাকা উত্তোলন বা দেশাত্মবোধক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেকেই এই বিশেষ দিনে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁদের প্রিয় নেতা-নেত্রীদের স্মরণ করেন তাঁদের পছন্দের খাবার রান্না করে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাঁদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তাঁদের ব্যক্তিজীবন নিয়েও সাধারণ মানুষের কৌতূহল কম নয়। তাঁরা কী খেতে ভালবাসতেন, বাড়িতে কী ধরনের রান্না হত, কিংবা বাইরে গেলে কোন খাবার পছন্দ করতেন এসব নিয়েও রয়েছে নানা তথ্য ও গল্প। স্বাধীনতা দিবসের আগে সেই খাবারগুলিই অনেকের কাছে হয়ে ওঠে ইতিহাসকে ছুঁয়ে দেখার এক অন্যরকম মাধ্যম। সেই কথা মনে করেই বাড়িতে বানিয়ে ফেলুন দেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদান রাখা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পছন্দের পদ পালং শাকের বাটিচচ্চড়ি। কীভাবে রান্না করবেন জেনে নিন রেসিপি-  

উপকরণ 

পালং শাক ২ আঁটি

বড়ি  ৬-৭টি  

পাঁচফোড়ন ১ চা চামচ

ডুমো করে কাটা বড় আলু ১টি

লবণ স্বাদমতো 

হলুদ ১ চা চামচ  

চেরা কাঁচালঙ্কা ২ টি 

চিনি স্বাদমতো 

পদ্ধতি

পালং শাক কুচিয়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার কড়াই গরম করে তাতে বড়ি মুচমুচে করে ভেজে তুলে নিন। তারপর ওই কড়াইতেই আরও একটু তেল গরম করে দিন পাঁচফোড়ন  ও চেরা কাঁচালঙ্কা। সুন্দর গন্ধ বের হলে এবার তাতে দিয়ে দিন ছোট ছোট ডুমো করে কাটা আলু, নুন, হলুদ। এবার ভাল করে ধুয়ে রাখা শাক দিয়ে ঢেকে দিন। শাক নরম হয়ে সমস্ত উপকরণ সেদ্ধ হলে অল্প চিনি আর ভাজা বড়ি আধভাঙ্গা করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি।   

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের টেক অফে দেরি, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার