শীতকালে জমিয়ে রাঁধুন বাঁধা কপির ছেঁচকি

মুখের একটু স্বাদ বদলাতে মাঝে মধ্যে ছেঁচকি রান্না করে খেতে দেখতে পারেন। ভাত হোক কিংবা রুটি- কোনওটার সাথেই খেতে মন্দ লাগবে না।

Share:

মিতা বন্দ্যোপাধ্যায়

পৌষের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়েছে। শীত মানে যেমন খেজুর গুড় আর জয়নগরের মোয়া, তেমনই শীত মানে বাজারে নানা সবজির মেলা। আর সেই সবজির মধ্যে অবশ্য ভোজন রসিকদের প্রিয় বাঁধা কপি। যদিও এখন সারা বছরই বাজারে বাঁধা কপির দেখা পাওয়া যায়, কিন্তু শীতের মরসুমে বাঁধা কপির স্বাদই আলাদা। তাই শীতকালে আমআদমির বাড়িতে রান্না সবজির তালিকায় বাঁধা কপি থাকবেই।

 বাঁধা কপির ঘন্ট যতটাই সুস্বাদু খেতে লাগে ঠিক ততটাই খেতে ভাল লাগে বাঁধা কপির ছেঁচকি। আর এই পদটি বানানোর পদ্ধতিও খুব সহজ। উপকরণও লাগে খুবই সামান্য । শীতের সময় বাঁধা কপির একই ধরনের তরকারি খেতে খেতে মুখের একটু স্বাদ বদলাতে মাঝে মধ্যে ছেঁচকি রান্না করে খেতে দেখতে পারেন। ভাত হোক কিংবা রুটি- কোনওটার সাথেই খেতে মন্দ লাগবে না।

উপকরণ :  একটি মাঝারি সাইজের বাঁধাকপি ।

রান্নার প্রণালী; বাঁধাকপিটিকে জিরি জিরি ( যেভাবে ঘন্টর জন্য কাটা হয় ) করে কাটতে হবে। কাটা হয়ে গেলে নুন (এক টেবিল চামচ ) দিয়ে ভাল করে মেখে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে । বেশ খানিকটা জল বের হবে । এবার মাঝারি আঁচে বাঁধা কপি সামান্য ভাপিয়ে নিয়ে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে ।কড়াইয়ে আন্দাজ মত তেল দিয়ে কালো জিরে ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে । এর পর জল ঝরানো বাঁধা কপি দিয়ে ভাজতে হবে ।

ভাজার সময় পরিমাণ মতো মিষ্টি, হলুদ ও  সামান্য নুন দিলেই হবে । খুব তাড়াহুড়ো করলে পুড়ে যাবার সম্ভাবনা থাকবে । তাই কম আঁচে ধীরে ধীরে নাড়তে হবে। তাতে স্বাদ আরও বাড়বে। ভাজা হয়ে গেলে শুকনো শুকনো নামিয়ে নিন ও গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের