ভিন্ন স্বাদের ‘বেকড ভেটকি’ বানান এই পদ্ধতিতে

ফ্রাই থেকে পাতুরি এমনকি বাড়িতে ভেটকির সাবেকি পদ সবেরই চাহিদা সবসময়য় তুঙ্গে। আজ রইল ভেটকির এক অন্য ধরণের পদ 'বেকড ভেটকি'। রইল রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাছের প্রতি বাঙালির এক আলাদাই টান। মাছ ছাড়া বাঙালির ভুরিভোজ সম্পূর্ণ হয়না। আর তা যদি হয় ভেটকি মাছ তাহলে তো কথাই নেই। ফ্রাই থেকে পাতুরি এমনকি বাড়িতে ভেটকির সাবেকি পদ সবেরই চাহিদা সবসময়য় তুঙ্গে। আজ জানাবো  আপনাদের ভেটকির এক অন্য ধরণের পদ ‘বেকড ভেটকি’। রইল রেসিপি।  

উপকরণ

ভেটকি ফিলে- ২টি

রসুন- ৪ কোয়া

আদা- ১ টুকরো

নুন- স্বাদমত

নারকেল দুধঃ আধ কাপ

টমেটো- ১টি

মাখন- আধ কাপ

গোলমরিচ- ১/২ চা চামচ

পাতিলেবুর রস- ২-৩ চা চামচ

হট চিলি সস- ১ টেবিল চামচ

পালং শাক- আধ কাপ

আলু- ২টি (মাঝারি)

চিজ- ১ টুকরো 

প্রণালীঃ প্রথমে ভেটকির ফিলে চৌকো আকারে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তাতে নুন, গোলমরিচ, হট চিলি সস ও পাতিলেবুর রস ভালোভাবে মেখে নিয়ে মিনিট ৩০ রেখে দিন। আদা ও রসুন ভালোভাবে বেটে নিন। অন্য একটি পাত্রে সামান্য মাখন দিয়ে দিন। মাখন গলে এলে তাতে সামান্য গোলমরিচ গুঁড়ো, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে নিন। এরপর তাতে টমেটো কুঁচি দিয়ে সামান্য নেড়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিন।  কিছুক্ষণ পর মাছগুলি সামান্য ভাজা হয়ে এলে তাতে নারকেল দুধ ও পাতিলেবুর রস দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে প্রয়োজনমত নুন ও সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন। 

এবার আলু সিদ্ধ করে নিন। এবার অন্য একটি পাত্রে মাখন গরম করে তাতে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলি দিয়ে তাতে একে একে নুন, গোলমরিচ, গ্রেট করে নেওয়া চিজ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। অন্যদিকে পালন শাক ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিন। তারপর মাখন গরম করে নিয়ে সেই পাত্রে পালংশাকগুলি এতেও নুন, গোলমরিচগুঁড়ো ও পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে রাখুন। 

এরপর যখন পরিবেশন করবেন তখন প্লেটে সিদ্ধ আলুর উপর এক টুকরো রান্না করে রাখা ভেটকি দিয়ে তার উপর রান্না করা সস বা গ্রেভি দিয়ে সঙ্গে পালংশাক ও পাতিলেবুর রস দিয়ে পরিবেশন করুন ‘বেকড ভেটকি’। 

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!