ভরা বর্ষায় বানিয়ে ফেলুন ইলিশের বিরিয়ানি, রইল রেসিপি

বাঙালির রন্ধ্রে রন্ধ্রে যে রন্ধনশৈলি তা আরও বেশি যেন প্রকাশিত হয় ইলিশ রান্নায়। আর তাই এই বর্ষায় ইলিশের এই ভরা মরশুমে জেনে নিন ইলিশ বিরিয়ানির রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিরিয়ানি খেতে কে না ভালোবাসেন? তাঁর সঙ্গে আরও জিজ্ঞেস করতে হয় ইলিশ খেতে কে না ভালোবাসেন? যেমন বাঙালি আর ইলিশ একে অন্যের পরিপূরক তেমনি বাঙালি আর বিরিয়ানিও একে অন্যের পরিপূরক। তাই মাংসের বদলে ইলিশ দিয়ে বিরিয়ানি বানাতে বহু আগেই বাঙালি শিখে নিয়েছে। বাঙালির রন্ধ্রে রন্ধ্রে যে রন্ধনশৈলি তা আরও বেশি যেন প্রকাশিত হয় ইলিশ রান্নায়। আর তাই এই বর্ষায় ইলিশের এই ভরা মরশুমে জেনে নিন ইলিশ বিরিয়ানির রেসিপি।  

উপকরণঃ

ইলিশ মাছ – ৫০০ গ্রাম

চাল- ৪০০ গ্রাম

দই (টক ও মিষ্টি)- আধ কাপ

নুন- স্বদমত

তেল- প্রয়োজন মত

ঘি- ১ কাপ

কাঁচা লঙ্কা- ৪-৫টি

গোটা এলাচ- ৪টি

লঙ্কা গুঁড়ো- ১/২ চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

দারুচিনি- ৩ টুকরো

বিরিয়ানি মশলা- ১ টেবিল চামচ

তেজপাতা- ২টি

লবঙ্গ- ৩-৪টি

আদা বাটা- ১/২ চা চামচ

কাজু, কিশমিশ- ১ টেবিল চামচ

আলু বোখরা- ৪টি

লেবুর রস- ১ টেবিল চামচ

প্রণালীঃ প্রথমে চাল ভালো করে ধুয়ে নিয়ে নুন দিয়ে ৩০ মিনিট সিদ্ধ করে নিন। এরপর ভাতের ফ্যান ঝরিয়ে নিয়ে আলাদা পাত্রে রেখে দিন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাছের মধ্যে অর্ধেক পরিমাণে তেল, ঘি মিশিয়ে নিয়ে মাছগুলি মিনিট ১৫ ম্যারিনেট করে রাখুন। এরপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ মিনিট দশেক ভালোভাবে কষিয়ে নিন।  

এরপর সিদ্ধ করে রাখা চাল ও কষিয়ে রাখা মাছ একটা পাত্রে সাজিয়ে নিন। ভাতের উপর মাছের টুকরোগুলি সাজিয়ে নিয়ে উপর থেকে আলু বোখরা, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, তেল ও ঘি ছড়িয়ে দিন। এভাবে বিরিয়ানির লেয়ার বানানো হয়ে গেলে উপর থেকে মার ঢেলে দিন। আর পাত্রের মুখে আটাদিয়ে ঢাকনা আটকে আভেনের আঁচ বাড়িয়ে বেশকিছুক্ষণ রেখে দিন। এরপর একটি চাটু গরম করে তাঁর উপর মুখবন্ধ করা হাঁড়িটি বসিয়ে আধঘন্টা মত দমে রান্না করুন। হয়ে এলে গরম গরম পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি। 

১৫ বছর পর ঘটল অলৌকিক ঘটনা, ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা