দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার বেলাগাম সংক্রমণ, ফের রেড জোন ঢাকা ও রাঙ্গামাটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ক্রমশই ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ আড়াই হাজারের গণ্ডির কাছাকাছি পৌঁছেছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ শতাংশের কাছাকাছি। ফলে প্রমাদ গুনতে শুরু করেছেন স্বাস্থ্য অধিদফতরের আধিকারিকরা। ফের দেশের জেলাগুলিকে ঝুঁকি অনুযায়ী বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের রাঙ্গামাটি রেড জোনে পড়েছে। দুই জেলায় শনাক্তের হার দেশের অন্যান্য জেলার চেয়ে বেশি হলেও এই মুহুর্তেই দুই জেলায় রেড অ্যালার্ট জারি করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মাইদুল ইসলাম প্রধান।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে গড়ে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ হলেও রাজধানী ঢাকায় সেই হার অনেকটা বেশি। ঢাকায় সংক্রমণের সর্বশেষ হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় সারা দেশে শনাক্ত হওয়া রোগীদের ৭৮ শতাংশের বেশি ঢাকা মহানগর ও ঢাকা বিভাগের অন্তর্গত জেলাগুলির বাসিন্দা। ঢাকায় যেমন সংক্রমণের হার ১২ দশমিক ৯০ শতাংশ, তেমনই রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ শতাংশ। ৮ থেকে ৯ শতাংশের মধ্যে সংক্রমণের হার রয়েছে রাজশাহী, নাটোর, লালমনিরহাট, যশোর, দিনাজপুর ও রংপুরে।  

উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে রেড জোনে যেমন পড়েছে ঢাকা ও রাঙ্গামাটি, তেমনই  মধ্যম ঝুঁকির বা হলুদ জোনে পড়েছে দেশের ছয় জেলা। বাকি ৫৪টি জেলা পড়েছে সবুজ জোনে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ