রাজ্যে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪,৫১২ জন, কলকাতায় ২,৩৯৮ জন

মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন নয়জন। শনাক্তের হার ১২ শতাংশের গণ্ডি ছাড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার বেলাগাম সংক্রমণে কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। তার মধ্যে শুধু কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও মারণ ভাইরাসের বেনজির তাণ্ডব চলছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। মারণ ভাইরাসের ছোবলে একদিনে প্রাণ হারিয়েছেন নয়জন। শনাক্তের হার ১২ শতাংশের গণ্ডি ছাড়িয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ২ হাজার ৫৯০টি।

বড়দিনের পর থেকে আচমকাই রাজ্যে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। গত সোমবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা চারশোর গণ্ডিতে ছিল, শুক্রবার তা তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। ফলে উদ্বেগ বাড়ছিল। শনিবার রাতে স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৫৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১২ দশমিক ০২ শতাংশ। ৪ হাজার ৫১২ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন। করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও নয়জন। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৯ হাজার ৭৭৩ জন।’

কলকাতা মহানগরীতে সংক্রমণ ভয়াবহ হয়ে উঠছে। শুক্রবার যেখানে কল্লোলিনী তিলোত্তমায় একদিনে আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৯৫৪ জন, সেখানে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। পজিটিভিটি রেট ২৬ শতাংশের বেশি। অর্থা‍ৎ নমুনা পরীক্ষায় প্রতি চারজনের মধ্যে একজনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও দুই জন। সংক্রমণের নিরিখে কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা। ওই জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। প্রাণ হারিয়েছেন দুই জন। হাওড়ায় ৩৪৪, হুগলিতে ১৬৫ ও দক্ষিণ ২৪ পরগনায় ১৯৮ জন আক্রান্ত হয়েছেন।

দৈনিক সংক্রমণ যেমন পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে, তেমনই সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেলাগাম হয়ে উঠেছে। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১৩ জন। এ নিয়ে রাজ্যে সুস্থ হলেন ১৬ লাখ ৯ হাজার ৯২৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৯৯ শতাংশ। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ২ হাজার ৫৯০টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০ জনে।’

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র