চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বস্তি দিয়ে রাজ্যে কমল করোনায় দৈনিক মৃত্যু, সংক্রমণ হার

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষা (Sample Test) সংখ্যা বাড়ায় রাজ্যে করোনায় (Coronavirus) দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ২৭৩ জন। তবে দৈনিক সংক্রমণের রেখচিত্র সামান্য ঊর্ধ্বমুখী হলেও দৈনিক মৃত্যু (Covid Deaths) ও শনাক্তের হারে (Positivity Rate) স্বস্তি মিলেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। শনাক্তের হার আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। অ্যাকটিভ কেসের (Active Case) সংখ্যাও নিম্নমুখী।

বুধবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত দৈনিক করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশে। নতুন করে এক হাজার ২৭৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ লাখ ৮৮ হাজার ৯৮৮ জন। দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে সামান্য বাড়লেও দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে পাঁচ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৩৩৯ জন।’

দৈনিক সুস্থতার হারও ক্রমশ আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৪৬১ জন। এদিন সন্ধ্যা পর্যন্ত রাজ্যে প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৪৭ হাজার ৫৫৫ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ০২ শতাংশ। অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের চেয়ে কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৯৪ জনে। হাসপাতালে ভর্তি ৪৭২ জন।’

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ