মৃত্যুশূন্য দিনে বাংলায় করোনায় আক্রান্ত ১৪ জন

গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দু’দিন করোনায় মৃত্যুহীন দিন কাটাল রাজ্য। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের ছোবলে নতুন করে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। মৃত্যুশূন্য দিনে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ জন। সংক্রমণ হার কমে যেমন শূন্য দশমিক ৩৭ শতাংশে দাঁড়িয়েছে, তেমনই অ্যাকটিভ কেসের সংক্যা চারশোর নিচে নেমেছে। সবমিলিয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৩৭ শতাংশ। নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনার নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ ১৮ হাজার ২২৬ জন। নতুন করে কোনও প্রাণহানি না ঘটায় করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ৫৩০ জনই রয়েছে।’ উল্লেখ্য, গতকাল রবিবার রাজ্যে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২৬ জন। তবে কারও মৃত্যু হয়নি।

দৈনিক সংক্রমণ ও মৃত্যু যেমন স্বস্তি দিয়েছে, তেমনই স্বস্তি মিলেছে অ্যাকটিভ কেসের সংখ্যাতেও। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। এ নিয়ে সুস্থ হয়ে উঠলেন ২০ লাখ ৯৬ হাজার ৩১৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৯৭ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৮৩ জনে।’

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

‘মহিলাদের ব্যাপারেও তাঁর পছন্দ দারুণ’, আমিরের তৃতীয় বিয়ে নিয়ে ‘মশকরা’ কাজলের

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

বারাকপুর থেকে ৩ টি নতুন বাস রুট চালুর কথা ঘোষণা পরিবহণ মন্ত্রীর

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা