চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ, বাংলায় করোনার দৈনিক সংক্রমণ ফের একশো ছুঁইছুঁই

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের বেলাগাম হয়ে উঠছে করোনাভাইরাসের সংক্রমণ (Coronavirus Cases)। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ আগের তুলনায় শুধু ঊর্ধ্বমুখীই নয়, ফের একশো ছোঁয়ার মুখে পৌঁছল। একদিনে নতুন করে সংক্রমিত (New Positive Case) হয়েছেন ৯৫ জন। দৈনিক সংক্রমণ বাড়ার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে শনাক্তের হারও (Positivity rate)। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার (Positivity Rate) বেড়ে হয়েছে এক দশমিক ২৪ শতাংশ। সেই সঙ্গে দীর্ঘদিন বাদে সক্রিয় করোনা রোগীর (Active case) সংখ্যা ৫০০-এর গণ্ডি ছাড়িয়েছে। তবে ধারা বজায় রেখে আরও একটা দিন মৃত্যুহীন দিন কাটাল বাংলা।

বৃহস্পতিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা সামান্য কমেছে। নতুন করে ৭ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৪ শতাংশ। নতুন করে ৯৫ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৯ হাজার ৯২৭ জন। তবে নতুন করে কারও প্রাণহানি না হওয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ২০৫ জনেই থমকে রয়েছে।’

দৈনিক সংক্রমণ-শনাক্তের হারের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। স্বাস্থ্য দফতরের (Health Department) তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৭ জন। এ নিয়ে রাজ্যে এদিন সন্ধ্যা পর্যন্ত করোনাকে জয় করলেন ১৯ লক্ষ ৯৮ হাজার ২০৫ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৪৮টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ফের পাঁচশোর গণ্ডি ছাড়িয়েছে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫১৭ জন। তবে হাসপাতালে ভর্তি মাত্র ২৬ জন।’

.

Published by:

Share Link:

More Releted News:

মহিষাদলে সকলকে বের করে দিয়ে, ৯০ ঊর্ধ্ব বৃদ্ধার ভোট করানোর প্রতিবাদে জওয়ানদের ঘিরে বিক্ষোভ

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

খালি সিলিন্ডার কাঁধে নিয়ে প্রচার, গ‍্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী

‘‌বিজেপির পরিবারের লোকজন এখানে অবজার্ভার’‌, সোনারপুর থেকে তোপ মমতার

ইউপিতে বুলডোজার শুধু রাস্তা বানায় না,মাফিয়াদেরকেও চাপা দেয়, ধুপগুড়িতে মন্তব্য যোগী আদিত্যনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ