১৩-১৪ নয়, বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক বসবে ১৭-১৮ জুলাই

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: শরদ পওয়ারের এনসিপিতে ভাঙনের জের। বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠক ফের পিছিয়ে দেওয়া হলো। ১৩ ও ১৪ জুলাইয়ের পরিবর্তে বৈঠক বসবে ১৭ এবং ১৮ জুলাই। সোমবার টুইট করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।

আগামী বছর লোকসভা ভোটে বিজেপির জয়রথ কীভাবে রোখা হবে তার রণকৌশল নির্ধারণে গত ২৩ জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে বৈঠকে বসেছিলেন দেশের ১৫টি বিরোধী দলের শীর্ষ নেতা-নেত্রীরা। ওই বৈঠকেই ঠিক হয়েছিল, কংগ্রেসের উদ্যোগে বিরোধী শিবিরের নেতা-নেত্রীরা হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় ফের ১২ জুলাই বৈঠকে বসবেন। গত সপ্তাহেই এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার ঘোষণা করেছিলেন, শিমলার পরিবর্তে পরবর্তী বৈঠক বসবে বেঙ্গালুরুতে। ১৩ ও ১৪ জুলাই ওই বৈঠক হবে।

কিন্তু গতকাল রবিবার এনসিপিতে বড়সড় ভাঙন ধরিয়ে মহারাষ্ট্রে বিজেপি-সেনা সরকারে যোগ দিয়েছেন অজিত পওয়ার-সহ ৯ বিধায়ক। ফলে কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত এনসিপি সুপ্রিমো তথা বিরোধী শিবিরকে এক ছাতার তলায় নিয়ে আসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনবকারী শরদ পওয়ার। তাছাড়া আগামী ১১ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা। ওই ফলাফল ঘোষণার পরে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে বিজেপি-সিপিএম ষড়যন্ত্র চালাতে পারে আশঙ্কা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই  বিরোধি শিবিরের বৈঠক চারদিন পিছিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের সাধারণ  সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল বৈঠক পিছিয়ে দেওয়ার কথা জানিয়ে টুইট করেছেন। ওই টুইটে তিনি লিখেছেন, ‘পটনায় ২৩ জুন বিরোধী জোটের সফল বৈঠকের পরে আগামী ১৭-১৮ জুলাই বেঙ্গালুরুতে ফের বৈঠকে বসতে চলেছি। ফ্যাসিবাদী ও আগণতান্ত্রিক শক্তিকে পরাজিত করার সংকল্পে আটল রয়েছি আমরা।’

 

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ

মুম্বই-দিল্লির পর রাজস্থানে পৌঁছে গেল মালদহের লিচু, হাসি ফিরল চাষিদের মুখে

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম