দিনদুপুরে হামলা, প্রতিবেশীর বাড়িতে ঢুকে মহিলার উপর এলোপাথাড়ি গুলি, অভিযুক্তকে খুঁজছে পুলিশ

আবারও শিরোনামে দিল্লি! প্রকাশ্য দিবালোকে মুখ ঢেকে এক মহিলার উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল এক দুষ্কৃতী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিরোনামে দিল্লি! প্রকাশ্য দিবালোকে মুখ ঢেকে এক মহিলার উপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালাল এক দুষ্কৃতী। হাড়হিম ঘটনাটি ঘটেছে, সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দিল্লির সুলতানপুর দাবাস এলাকায়। নিহত মহিলার নাম, মনীষা, বয়স ৩২ বছর। তিনি সুলতানপুরের বাসিন্দা ছিলেন। পেশায় একজন অঙ্গনওয়ারী কর্মী ছিলেন। পরিবারে দুই সন্তান রয়েছে তাঁর। স্বামী অনেক আগেই মারা গিয়েছেন। মহিলার এমন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কে বা কেন মহিলাকে খুন করল, তা জানা যায়নি। এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই মহিলার পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আর মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মুখ ঢেকে মহিলাকে আক্রমণ করার কারণে হামলাকারীকে চিহ্নিত করা যায়নি। জানা গিয়েছে, আজ সকালে ঘটনার সময় মনীষা এলাকার একটি দোকানে ছিলেন। তখনই একজন বাইকার মাথায় টুপি ও মুখ ঢেকে মনীষাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে।

প্রাণ বাঁচাতে তিনি পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে ঢুকে তাঁকে এলোপাথাড়ি গুলি চালায়। মহিলার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। এরপর মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ঘটনাটির তদন্ত করছে। খতিয়ে দেখছে যে, হামলাকারী ওই মহিলাকে চিনত কিনা, তাঁর সঙ্গে কোনও পরকীয়ার সম্পর্ক ছিল কিনা! হামলার পেছনে তাঁর কী উদ্দেশ্য ছিল! পুলিশ সূত্রের খবর, হামলার কারণ এবং হামলাকারীর পরিচয় তদন্ত শেষেই জানা যাবে। পুলিশ অভিযুক্তকে খুঁজছে।

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

সব রেকর্ড চুরমার করে মুক্তির ৪ দিনেই ২৭২ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

‘আমি ২০ বছর ধরে কর পরিশোধ করছি’, বাড়িতে আয়কর হানা নিয়ে মুখ খুললেন রকুলপ্রীত

নদিয়ার এই জায়গায় গেলেই মিলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি, জানেন কোথায়?

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা