বছরের প্রথম দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে চালু পোশাক বিধি

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: নতুন বছরের প্রথম দিন অর্থা‍ৎ সোমবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরে চালু হল নয়া পোশাক বিধি। আর নয়া পোশাক বিধির কল্যাণে সকাল থেকেই মন্দির চত্বরে দেখা মিলল ধুতি-পাঞ্জাবি এবং শাড়ি ও সালোয়ার-কামিজ পরা ভক্তদের। নয়া পোশাক বিধি চালুর পাশাপাশি এদিন থেকে মন্দির চত্বরে গুটখা ও পলিথিন নিয়ে ঢোকাও নিষিদ্ধ হয়েছে। নয়া পোশাক বিধি চালুকে স্বাগত জানিয়েছেন ভক্তরা।

গত বছরের অক্টোবরেই ভক্তদের জন্য পোশাক বিধি চালুর কথা জানিয়েছিল পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয়েছিল, প্রভু জগন্নাথ দেবকে দর্শনের ক্ষেত্রে পোশাকে শালীনতা বজায় না রাখলে নতুন বছরের প্রথম দিন থেকে কাউকে মন্দিরে প্রবেশ করতেই দেওয়া হবে না। হাফ প্যান্ট, ছেঁড়া-ফাটা জিনস এবং স্লিভলেস পোশাক পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। ভক্তদের স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছিল, ‘জগন্নাথ দেবের দর্শনে আসা পুণ্যার্থীদের বুঝতে হবে, মন্দির বিনোদনের জায়গা নয়, এটা ঈশ্বরের বাসস্থান।’

২০২১ সালের ২০ অক্টোবর পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতদের জন্য পোশাকবিধি চালু করেছিল মন্দির কর্তৃপক্ষ। তারপর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের জন্যও এই ধরনের বিধি চালুর দাবি জানিয়ে আসছিল সেবায়েতদের সংগঠন। তাঁদের অভিযোগ ছিল, বহু দর্শনার্থীই অশালীন পোশাকে মন্দিরে প্রবেশ করেন। যার ফলে অন্য ভক্তদের ধর্মীয় ভাবাবেগ আহত হয়। ওই দাবি মেনেই ভক্ত ও দর্শনার্থীদের জন্য নতুন বছরের প্রথম দিন থেকে পোশাক বিধি চালুর কথা ঘোষণা করেছিল শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। বছরের প্রথম দিনে জগন্নাথ দেবকে দর্শনের জন্য ভক্তদের ভিড় উপচে পড়েছিল। রাত ১.৪০ মিনিট থেকেই দর্শন লাইনে দাঁড়িয়েছিলেন ভক্তরা। দুপুর বারোটা পর্যন্ত ১,৮০,০০০ ভক্ত জগন্নাথদেবকে দর্শন করেছেন।

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা