চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

নিজস্ব প্রতিনিধি: ‘আমি বলছি ৭০-৮০ শতাংশ রাজনীতিবিদ পর্ণ তথা নীলছবি দেখেন’। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব। ফের খবরের শিরোনামে তিনি। কিছুদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন, ‘বেশিরভাগ মহিলা রাজনীতিবিদদের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় নেতাদের বেডরুমে। না হলে টিকে থাকতে পারবে না।’ তা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তোলপাড় পরিস্থিতি। সম্প্রতি একের পর এক কুরুচিকর মন্তব্যের জেরে রীতিমত বিতর্কে জড়িয়েছেন পাপ্পু।

পাপ্পু যাদবের আসল নাম রাজেশ রঞ্জন। আদতে তিনি নির্দল সাংসদ। বুধবার তিনি বলেন, ‘আমি বলছি ৭০-৮০ শতাংশ রাজনীতিবিদ পর্ণোগ্রাফির ভিডিও দেখেন। এই নিয়ে কোনও সন্দেহে নেই। সবার ফোন পরীক্ষা করা হোক। আমার ফোনও পরীক্ষা করা হোক। একথা আমি বিধানসভাতেও বলেছি। ফোনে আপত্তিকর কিছু পেলে ব্যবস্থা নেওয়া হোক।’ পাশাপাশি বিহার রাজ্য মহিলা কমিশনকে নিশানা করে পাপ্পু যাদব বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরেই নারীদের হয়ে লড়াই করছি। কাঁচের ঘরে বাস করে সত্যিই অন্যদের দিকে ঢিল ছোড়া একেবারেই উচিত নয়।’

কিছুদিন আগেই পাপ্পু যাদব দাবি করেছিলেন, ‘বেশিরভাগ মহিলা রাজনীতিবিদদের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় নেতাদের বেডরুমে। না হলে টিকে থাকতে পারবে না।’ তাঁর এহেন মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। তারপরই বিহার রাজ্য মহিলা কমিশন তাঁকে নোটিশ পাঠায়। তিনি আরো দাবি করেছেন, ‘এমন অনেক পুরুষ নেতা রয়েছেন, যাদের বিরুদ্ধে একাধিক যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। কিন্তু মহিলা কমিশন কেন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না? এর জবাব কে দেবে?’ এই ধরণের পুরুষ রাজনীতিবিদরা দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার করেন। নারীদের শোষণ করে।’

Published by:

Share Link:

More Releted News:

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

শেয়ারবাজারে ফের ধস, ৭৫৭ সূচক কমল সেনসেক্স

‘‌বাঘিনীর মতো লড়ছেন, দিদিরই জেতা উচিত’‌, সমর্থন উদ্ধবের, ফোন কেজরিওয়ালের

কেজরিওয়াল মামলায় শুনানি থেকে সরে দাঁড়ালো দিল্লি হাইকোর্টের বিচারপতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ