সরকারি হাসপাতালে নার্সের উপর হামলা, চড় মেরে পালাল যুবক, CCTV-তে ধরা পড়ল ভয়ানক দৃশ্য

রাতের অন্ধকারে নার্সকে কষিয়ে চড় মেরে পালাল ব্যাক্তি। আবারও সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ানক ঘটনা! রাতের অন্ধকারে নার্সকে কষিয়ে চড় মেরে পালাল ব্যক্তি। আবারও সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রশ্নের মুখে! ঘটনাটি ঘটেছে, গুজরাতের সুরেন্দ্রনগর জেলার লিম্বড়ি সরকারি হাসপাতালে। জানা গিয়েছে, গত ১৫ অগস্ট ভোররাতে এক ব্যক্তি আচমকাই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ডাক্তার কোথায় জানতে চেয়ে হট্টগোল সৃষ্টি করেন। ঠিক তখনই উন্নতিবেন কানুভাই সোলাঙ্কি (২৬) নামের ওই নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে হাসপাতালের জরুরি বিভাগে ঢোকেন। সেখানে তখন ওই ব্যাক্তি ও সোলাঙ্কি ছাড়া আর কেউ ছিল না। অজানা ব্যাক্তিকে দেখে স্বাভাবিকভাবেই চমকে যান তিনি।

এরপর নার্স তাঁর পরিচয় জিজ্ঞাসা করেন। তা জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন। এরপরেই তিনি নার্সের কাছে গিয়ে তাঁকে ঠাসিয়ে চড় মারেন। আতঙ্কে নার্স চিৎকার শুরু করেন। সাহায্যের জন্যে হাসপাতালের অন্যকর্মীদের ডাকতে শুরু করেন। তখনই অভিযুক্ত ব্যক্তি সুযোগ বুঝে ঘটনাস্থল ছেড়ে পালান। মারধরের শিকার হওয়ার আগে অভিযুক্তের সঙ্গে শান্তভাবে কথা বলছিলেন মহিলা। তখনই অনডিউটি ওই নার্সের উপর হামলা চালায় রানা নামের ওই ব্যক্তি। গোটা ঘটনাটি হাসপাতালের সিসিটিভিতে ধরা পড়েছে।

 

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ওই মহিলার অভিযোগ ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে লিম্বড়ি পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং রানাকে গ্রেফতার করেছে। নার্সকে মারধর এবং তাঁর দপ্তরিক কর্তব্য পালনে বাধা দেওয়ার অভিযোগে রানার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়েছে। পরে অভিযুক্তকে হাসপাতালে ফিরিয়ে এনে নার্সিং ও চিকিৎসা কর্মীদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই ঘটনাটি স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষ করে যারা রাতের শিফটে একা বা সীমিত কর্মী নিয়ে কাজ করেন।

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল গান্ধি

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

গরম ভাতে অমৃত! চটপট বানিয়ে নিন ইলিশের লেজা ভর্তা

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩