মেঘালয়ে ভয়াবহ বন্যা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, নিহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেঘালয়ে অবিরাম চলছে ভারী বৃষ্টিপাত। আর তাতেই একাধিক জায়গায় নেমেছে ভুমিধস এবং আকস্মিক বন্যা। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। মেঘালয়ের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে স্থানীয়দের।

এই বন্যা প্রসঙ্গে সরকারি এক আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে   অবকাঠামোরও ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি সেতু ভেসে গিয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ডালু থেকে বাঘমারা ও অন্যান্য স্থানের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ডালু-বাগমারা এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। তাই বিকল্প পদ্ধতিতে উদ্ধারকাজ চালাতে হচ্ছে। তারসঙ্গে পাল্লা দিয়ে চলছে ভারী বৃষ্টি।  তাতেই বেশ সময় লাগছে উদ্ধার চালাতে । আগামী বেশ কয়েকদিন মেঘালয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার সকালে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছেন।  জেলা প্রশাসনগুলিকে বন্যাকবলিত এলাকায় ত্রাণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) নেতৃত্বে জোর কদমে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে এই আকস্মিক বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে রিজার্ভ গিট্টিম, মোদোলটিলা, ঋষিপাড়া, হাওয়াখানা, সুইপার কলোনি, কামিপাড়া, সানি হিলস, মাচিকোলগ্রে, আকোংগ্রে এবং অন্যান্য এলাকায়। সেখানে চলছে উদ্ধারকাজ।

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ৩০০০ টাকা, মোবাইল থেকেই চেক করুন আপনার স্ট্যাটাস

সাতসকালে রুবি মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু বাইকচালকের

শহরে একধাক্কায় ৭টাকা ৫ পয়সা করে দাম কমল অটোর এলপিজির

ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোতে বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো

সপ্তাহান্তে ফের দুর্যোগের আশঙ্কা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে নিয়ন্ত্রণে হলদিয়া পেট্রোকেমিক্যালের ভয়াবহ আগুন, ব্যাহত ট্রেন চলাচল

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় জ্বলল বাস, আগুনে পুড়ে মৃত ৭, আহত ২২