চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাষ্ট্র-কর্নাটকে ৪০ জায়গায় তল্লাশি চালিয়ে আইএস জঙ্গি সন্দেহে ১৩ জনকে গ্রেফতার

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ দেশে আইসিস মডিউলের খোঁজ  (ISIS Terror Module) পেতে কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী সংস্থা  মহারাষ্ট্র এবং কর্ণাটক জুড়ে তল্লাশি শুরু করেছিল। এদিন মহারাষ্ট্রের থানে, পুণে, মীরা ভায়ান্ডার সহ মহারাষ্ট্রের ৪০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। আইএস-এর মামলায় তদন্তের জন্য এদিন তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী সংস্থা  ।

মহারাষ্ট্রের ৪০টি স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সন্ত্রাসবিরোধী সংস্থা।  আটক করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। ধৃতরা পুণের বাসিন্দা। আইসিসের সঙ্গে তাদের সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে।  সূত্রের খবর , ভারতে আইসিসের চরমপন্থী ধর্মীয় বিশ্বাস প্রচার চালানো হচ্ছিল।  আইইডি বিস্ফোরক তৈরির বিশাল মডিউলেরও খোঁজ মিলেছে। 

প্রসঙ্গত, আকিফ আতিক নাচান নামের এক সন্দেহভাজনকে গত আগস্টে গ্রেপ্তার করা হয়, যা আইএসের সন্ত্রাসী মডিউল মামলায় গ্রেপ্তার হওয়া ষষ্ঠ আসামি। এছাড়াও আইএস-এর মামলায় নভেম্বর মাসে মুম্বাইয়ের তাবিশ নাসের সিদ্দিকি, পুনের জুবায়ের নূর মোহাম্মদ শেখ ওরফে আবু নুসাইবা ও আদনান সরকার এবং থানে থেকে শারজিল শেখ ও জুলফিকার আলি বরোদাওয়ালাকে গ্রেফতার করা হয়েছিল। কারণ, অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির সংগঠিত করা, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির আগে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য,  এনআইএ-র হাতে বিশাল বড় আন্তর্জাতিক স্তরের সন্ত্রাসবাদী চক্রের তথ্য এসেছে। আইসিস যোগ রয়েছে এই  মামলায় এবং বিদেশি তহবিলের খোঁজও মিলেছে।  তাই  গোটা ঘটনাটি খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। 

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ