জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৩ বছর বয়স! এই বয়সে যেখানে বই-খাতা আর খেলাধুলায় মেতে থাকার কথা, সেখানে এক কিশোর পৌঁছে গেল জেলার সর্বোচ্চ প্রশাসনিক বৈঠকে। সামনে বসে আছেন জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। হাতে রয়েছে একটি আবেদনপত্র। এরপর যা ঘটল, তা শুধু উপস্থিত কর্মকর্তাদেরই নয়, সোশ্যাল মিডিয়ার লক্ষ লক্ষ মানুষকেও ভাবিয়ে তুলেছে।

এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। সেখানে ‘সম্পূর্ণ সমাধান দিবস’-এর একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। সেই ভিডিওর কেন্দ্রবিন্দু অষ্টম শ্রেণির ১৩ বছরের ছাত্র অমিতাভ গুপ্ত। পরিবারের দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশায় সে একাই হাজির হয়েছিল জেলা প্রশাসনের জনসভায়। ভিডিওতে দেখা যায়, জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনি কুমার সিং শিশুটিকে জিজ্ঞাসা করেন, সে একাই এসেছে কি না। অমিতাভ জানায়, সে একাই এসেছে এবং এরপর নিজের পরিবারের সমস্যার কথা খুলে বলতে শুরু করে। কিশোরটি জানায়, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। সংসারের সমস্ত দায়িত্ব তার মায়ের কাঁধে। অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনওরকমে সংসার চলে। এর মধ্যেই বাড়ির একটি অংশ তালাবন্ধ করে রেখেছেন তার মাসি। সেই তালা খোলার আবেদন নিয়ে বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।

আরও পড়ুন: ‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অমিতাভ আরও জানায়, এর আগেও সে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট দুর্গা শক্তি নাগপালের কাছেও অভিযোগ জানিয়েছিল। সেখান থেকে নির্দেশও দেওয়া হয়েছিল বলে তার দাবি। কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। কিশোরের কথা শুনে এক পুলিশ আধিকারিক আশ্বাস দিয়ে বলেন, বিষয়টি তিনি দেখবেন। কিন্তু সেই আশ্বাসে ভরসা করতে পারেনি অমিতাভ। স্পষ্ট ভাষায় সে জানিয়ে দেয়, শুধু আশ্বাসে আর বিশ্বাস নেই। তার দাবি, বহুবার এমন প্রতিশ্রুতি মিললেও কাজের কাজ কিছুই হয়নি। জেলা ম্যাজিস্ট্রেট তখন তাকে বোঝানোর চেষ্টা করেন যে, এই বয়সে তার প্রধান দায়িত্ব পড়াশোনা করা। কিন্তু অমিতাভের উত্তর মুহূর্তেই সকলকে স্তব্ধ করে দেয়। সে বলে, সংসারে যখন প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন, শুধুমাত্র পড়াশোনার কথা বললে সমস্যার সমাধান হবে না। তার কথায়, অল্প আয়ে সংসার চালিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া তাদের পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন। সে বলে, যে তার মা মাসে প্রায় তিন হাজার টাকা আয় করেন এবং সেই অল্প টাকায় বইপত্র ও পড়াশোনাসহ পরিবারের অন্যান্য খরচ মেটানো কঠিন। আলোচনার এক পর্যায়ে অমিতাভ পুলিশের কাজের ধরন নিয়েও মন্তব্য করে। তার বক্তব্য ঘিরে উপস্থিতদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। জেলা ম্যাজিস্ট্রেট সঙ্গে সঙ্গে তাকে সংযতভাবে কথা বলার পরামর্শ দেন এবং আশ্বাস দেওয়া হয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।

পরে সংবাদমাধ্যমে অমিতাভ জানায়, তার মা একাধিকবার অভিযোগ করলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সে আরও জানায়, বাড়ির সমস্যার সমাধান না হলে পড়াশোনায় মন দেওয়া সম্ভব নয়। ঘটনার পর স্থানীয় পুলিশ অমিতাভের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। কিশোরের মা জানান, সেদিন ছেলে স্কুলে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) আনতে যাচ্ছে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। পরে জানতে পারেন, সে সরাসরি সম্পূর্ণ সমাধান দিবসে পৌঁছে গিয়েছে। তিনি বলেন, পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। স্বামী মানসিকভাবে অসুস্থ হওয়ায় সংসারের সমস্ত দায়িত্ব তাকেই সামলাতে হয়। বহুদিন ধরে চলা পারিবারিক বিবাদেরও এখনও কোনো সমাধান হয়নি। তবে প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে বলেই তাঁর আশা।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার