এই মুহূর্তে

ব্রহ্মসের চেয়েও ভয়ঙ্কর, পাকিস্তানের ঘুম ওড়াতে এবার সেনার হাতে ‘মারণাস্ত্র’ গোল্ডেন হরাইজন

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের থরহরিকম্প দশা করেছিল ভয়ঙ্কর ব্রহ্মস, এবার সেই ব্রহ্মসের থেকেও শক্তিশালী, দ্রুতগতিতে শত্রুপক্ষের বিনাশকারী অস্ত্র সংযুক্ত হতে চলেছে বায়ুসেনার অস্ত্র ভান্ডারে। যা আকাশপথে ভারতের সংজ্ঞাই বদলে দেবে। হ্যাঁ, এবার ভারতীয় বায়ুসেনার অস্ত্র ভান্ডারে যুক্ত হতে চলেছে ভয়ঙ্কর শক্তিশালী এক মিসাইল। যার নাম ‘গোল্ডেন হরাইজন’। বাংলায় তর্জমা করতে দাঁড়ায় ‘সোনালি দিগন্ত’। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরে সবচেয়ে বড় প্রাপ্তিযোগ হতে চলেছে এই Golden Horizon ALBM-এর।

আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি ইজরায়েলে থাকবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, এই সময়েই ভারতের হাতে এই ভয়ঙ্কর মারণাস্ত্র তুলে দেবে ইজরায়েল। যার জন্যে দুই রাষ্ট্রনায়ক মউ চুক্তিতে সাক্ষর করবেন। জানা যাচ্ছে, ইজরায়েল ভারতকে তার সুখোই SU-30MKI বহরের সঙ্গে গোল্ডেন হরাইজন এয়ার-লঞ্চড ব্যালিস্টিক (ALBM) মিসাইলের প্রস্তাব দিয়েছে। আর তাতে সায় দিয়েছে ভারত। সেক্ষেত্রে ভারতই হবে প্রথম এবং এখনও পর্যন্ত বিশ্বের একমাত্র দেশ, ইজরায়েলের পর যার ভাঁড়ারে আসতে চলেছে এই ভয়ঙ্কর মিসাইল। অনেকেই বলছেন, ‘গোল্ডেন হরাইজন’ ভারতের আকাশসীমায় সোনালি দিন ফেরাবে। কেননা বিমান থেকে ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা ১,৫০০ কিলোমিটার থেকে ২০০০ কিলোমিটারের মধ্যে। যা শত্রুদের খুঁজে বের করতে সক্ষম এবং শত্রুভূমের গভীরে গিয়ে আঘাত হানতে সক্ষম।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে এই অস্ত্র দিয়েই ইরানের উপর হামলা চালিয়েছিল এই মিসাইল। সেই সময়ে ইজরায়েল দুটি মিসাইল সিস্টেম নিয়ে কাজ করেছিল। যার মধ্যে একটি গোল্ডেন হরাইজন এবং আরেকটি রকস। Su-30MKI-এর মতো প্ল্যাটফর্ম থেকে এই মিসাইল উৎক্ষেপণ করা হলে, এটা হবে ব্যালিস্টিক মিসাইল। গোল্ডেন হরাইজন দিয়ে সজ্জিত Su-30MKI প্রতিপক্ষের বিমানঘাঁটি, রাডার নেটওয়ার্ক, কমান্ড নোড এবং লজিস্টিক হাবগুলিকে ধ্বংস করতে সক্ষম। আর এটি ভারতের আকাশে প্রবেশ করলে সোনালি দিন দেখতে পাবে ভারতবাসী, আর শত্রুরা দেশের কাছে ঘেঁষতে পারবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৮ মাস পর কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বাস পরিষেবা চালু

জরায়ু ক্যান্সার থেকে মুক্তি দিতে চতুর্দশী কন্যাদের জন্য বিনামূল্যে HPV Vaccine কর্মসূচি কেন্দ্রের

 এক প্লেট ইডলি ৩১৫ টাকা! বিমানবন্দরের ক্যাফের বিল দেখে চক্ষু চড়কগাছ ক্রেতার

বাবাকে গলা কেটে খুনের পর গোবেচারা সেজে মায়ের চোখের জল মোছাল ঘাতক কন্যারা

কেরলের নাম বদলে সায় মোদি সরকারের, কেন্দ্রের দ্বিচারিতাকে তোপ মমতার

ক্যালেন্ডারে লাল দাগের ছড়াছড়ি, মার্চে কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্কের দরজা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ