দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাবাকে গলা কেটে খুনের পর গোবেচারা সেজে মায়ের চোখের জল মোছাল ঘাতক কন্যারা

নিজস্ব প্রতিনিধি:  মেয়েদের কাছে বাবারা বেশি কাছের হয়। বাবাদের ক্ষেত্রেও তাই। মায়েদের থেকে বাবারাই মেয়েদের আবদার মেটায়।  কিন্তু দুই মেয়ে তাঁদের বাবার সঙ্গে যে ঘটনা ঘটিয়েছেন তাতে পাড়া-প্রতিবেশী বাকরুদ্ধ হয়ে গিয়েছে। ঘুমের মধ্যে নিজের সন্তানের হাতে নৃশংস ভাবে খুন হয়েছেন বাবা। দুই মেয়ে তাঁদের বাবাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে  খুন করেছে। শুধু খুন নয় এতবড় অপরাধ করার পর একেবারে নিরীহ সেজে মায়ের চোখের জল মুছিয়ে দেয় দুই মেয়ে। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি দুই মেয়ে এতবড় কাণ্ড ঘটিয়ে ভেজা বেড়াল হয়ে থাকবে। 

ঘটনা জানাজানি হতেই  দুই মেয়ে অপরাধের কথা স্বীকার করেন। তাঁরা জানান, করেছে তাঁদের বাবা ছেলে ও দুই মেয়ের মধ্যে বৈষম্যে তৈরি করেছিলেন, যার জন্য  বিরক্ত হয়ে ঘুমের মধ্যে গলা কেটে খুন করেছে।  উত্তর প্রদেশের মুজাফফরনগরে ভয়ানক ঘটনাটি ঘটেছে। এমনকি খুনের  প্রমাণ নষ্ট করার পর দুই মেয়ে শান্তিতে ঘুমাতে চলে গিয়েছিল।  পরের দিন সকালে উঠে কিছু না জানান ভান করে  তাদের মায়ের চোখের জল মুছে নির্দোষ হওয়ার  ভান করেছিল। তবে, পুলিশের জেরার মুখে তারা ভেঙে পড়ে এবং তাদের অপরাধ স্বীকার করে।  

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারের মৃত্যুতেও হুঁশ ফিরল না, খড়গপুরে চোর সন্দেহে যুবককে বেধড়ক মার, তারপর…

পুলিশ জানিয়েছে, মুজাফফরনগরের ভোপা থানা এলাকার মোরনা গ্রামে ৬০ বছর বয়সী দলিত কৃষক রাম প্রসাদের রক্তাক্ত দেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। প্রথমে কিছু বুঝতে না পারলেও  সন্দেহ হওয়ার কারণে  পুলিশ মৃতের ৩২ বছর বয়সী মেয়ে কোমল এবং ১৬ বছর বয়সী নাবালিকা ছোট মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।  দুজনেই স্বীকার করেছে যে তারা রাতে ছুরি দিয়ে তার গলা কেটে ফেলে কারণ তার বাবা তার ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করেছিলেন এবং তাদের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করেছিলেন।  খুনের পর, প্রমাণ লুকানোর জন্য, তারা রক্তমাখা কাপড় এবং ছুরিটি খড়ের গাদায় লুকিয়ে রেখেছিল। দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ খুনের অস্ত্রটি উদ্ধার করে এবং দুই মেয়েকে জেলে পাঠিয়েছে। এই ঘটনায় গোটা এলাকার মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ