অশান্ত মণিপুরে অগ্নিসংযোগের দায়ে আটক তিন আধা সেনা জওয়ান

আটক তিন আধা সেনা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে এক বেনজির ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দিয়ে যাদের রাজ্যে নিয়ে আসা হয়েছিল সেই আধা সামরিক বাহিনীর তিন জওয়ানের বিরুদ্ধেই একটি মাংসের দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অভিযুক্ত তিন জওয়ানকে আটক করেছে পুলিশ। আটক তিন আধা সেনা জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে।

শনিবার রাতে রাজ্য পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ইম্ফলের পোরোমপোত থানা এলাকায় একটি মাংসের দোকানে আগুন ধরিয়ে দেয় তিন র‍্যাফ জওয়ান সোমদেব আর্য, কুলদীপ সিং ও প্রদীপ কুমার। স্থানীয বাসিন্দাদের চোখে পড়ে বিষয়টি। স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে দোকানের আগুন নেভান। ওই চাঞ্চল্যকর ঘটনাটি পুলিশের গোচরে আনা হয়। পুলিশ অভিযুক্ত তিন র‍্যাফ জওয়ানকেই আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। জেরার মুখে তিন অভিযুক্ত দাবি করে, অনিচ্ছাকৃতভাবে ওই আগুন লাগার ঘটনা ঘটেছে। মশার কয়েল জ্বালাতে গিয়ে কোনও ভাবে দোকানে আগুন লেগেছে। যদিও ওই বয়ান পুলিশ আধিকারিকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি।

উল্লেখ্য, মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে গত মাস খানেক ধরেই উত্তপ্ত বিজেপি শাসিত মণিপুর। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি সামলাতে সেনা ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। রাজধানী ইম্ফল-সহ একাধিক জেলায় জারি হয়েছে কার্ফূ। পরিস্থিতি পর্যালোচনা করতে এদিনই মণিপুর সফরে এসেছিলেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। আগামী সোমবার রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।  

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ