বায়ুসেনার প্রাক্তন ৩২ মহিলা অফিসারকে পুরো পেনশন দেওয়ার নির্দেশ

আদালতের রায়ে খুশি ৩২

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এক যুগের লড়াই শেষ। আদালতে জয় ভারতীয় বায়ুসেনার ৩২ জন প্রাক্তন মহিলা অফিসারের। বাহিনীতে চাকরি করার সুবাদে তারা পেনসনের অধিকারী বলে জানিয়ে দিল দিল্লি আদালত। বাহিনী থেকে অবসরের পর একজন কর্মী যে পেনশন পেয়ে থাকেন, ওই ৩২জন মহিলা অফিসারকে সেই হারে পেনশন দিতে হবে বলে জানিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্ট তুলে ধরে সুপ্রিম কোর্টের একটি রায়। প্রায় একই ধরনের দাবি নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ববিতা পুনিয়া।

৩২ জন প্রাক্তন বায়ুসেনা অফিসারকে শর্ট সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ করা হয়েছিল। নিয়োগের পর থেকে তারা চাকরির মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। যদিও বাহিনী তাদের দাবি মানতে অস্বীকার করে। পাঁচ বছর বাদে এই ৩২জন অবসর নিতে বাধ্য হন। যেহেতু শর্ট সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ, তাই নিয়ম অনুসারে তারা পেনশনের সুবিধা পাওয়ার অধিকারী নন। সেনাবাহিনী এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দিল্লি আদালত জানিয়ে দিয়েছে, প্রতিরক্ষা বাহিনীতে এই ৩২জনকে শর্ট সার্ভিস কমিশনের অধীনে নিয়োগ করা হলেও তারা পেনশন পাওয়ার অধিকারী। চাকরির পুরো মেয়াদ শেষে বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীকে যে হারে পেনশন দেওয়া হয়, এই ৩২ জন মহিলাকে সেই হারেই প্রতি মাসে পেনশন দিতে হবে।

এই ৩২জনের মধ্যে তিন মহিলা স্বামীহীনা। এই তিনজন কম্প্য়াসনেট গ্রাউন্ডে চাকরি পেয়েছিলেন। 

আরও পডু়ন কালা জাদুর সাহায্যে গর্ভপাত রুখতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের