ভূমিকম্প এবার গুজরাতে

কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতির খবর নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও গান্ধিনগর: সাত সকালে গুজরাতে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ৪.২। কম্পনের কেন্দ্রস্থল কচ্ছের দুধাই গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে উত্তর-উত্তর পশ্চিমে। কম্পন অনুভূত হয় সোমবার সকাল ৬ টা ৪০ ঘ.তে। কম্পনের খবর দিয়েছে ইন্ডিয়ান সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টার।

সংস্থা সোমবারের কম্পনের খবর দিতে গিয়ে জানিয়েছে, সোমবার ৬.৩৮ঘ. তে গুজরাতের কচ্ছ-সহ বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.২ রিখটার স্কেল। স্থায়ী ছিল সামান্য সময়। কম্পনের পরে দুইবার মৃদু আফটার শক অনুভূত হয়েছে। তবে কোনও প্রান্ত থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই।    

কম্পন শুরু হলে গুজরাতবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। কম্পন প্রভাবিত এলাকার মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কম্পন তীব্র না হলেও এলাকাবাসীর চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। 

এই জানুয়ারিতে দেশের নানা প্রান্তে কম্পন অনুভূত হয়েছিল। প্রথমে ২২ জানুয়ারি। কম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডে। কম্পনের মাত্রা ৩.৮ রিখটার স্কেল। ঠিক তার দুইদিন বাদে কম্পন অনুভূত হয় দিল্লিতে। ভর দুপুরে কেঁপে ওঠে দিল্লির মাটি। দিল্লির কম্পনের মাত্রা ছিল উত্তরাখণ্ডে কম্পনের তুলনায় সামান্য বেশি। এবার সোমবার কাঁপল গুজরাত। কম্পনে প্রাণহানি না হলেও পরিবেশবিদেরা রীতিমতো শঙ্কিত। আগামীদিনে বড় ধরনের কম্পনের আশঙ্কায় তারা। 

গুজরাত সাক্ষী ছিল এক ভয়াবহ ভূমিকম্পে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন তীব্র কম্পনে মৃত্যু হয় বহু মানুষের।  

আরও পড়ুন দিল্লিতে জোরালো ভূমিকম্প

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক