দেবভূমি দ্বারকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে এক শিশু সহ ৪জনের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড।  জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ দ্বারকার আদিত্য রোডের একটি বাড়িতে আচমকাই  আগুন লেগে যায়। আর তাতেই দমবন্ধ হয়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন।  

পুলিশ ইন্সপেক্টর টিসি প্যাটেল জানিয়েছেন, দ্বারকা শহরের আদিত্য রোডে অবস্থিত একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের পর ওই বাড়ির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা পালাতে পারেনি। এরফলে দমবন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে যান। তবে আগুন নিয়ন্ত্রণে এনে চারজনকে উদ্ধার করে। এরপর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতরা হলেন- ৩৯ বছরের পবন উপাধ্যায়, তাঁর স্ত্রী বছর ২৯-এর তিথি, ৭ মাসের মেয়ে এবং ৬৯ বছরের মা ভবানীবেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণ বা  শর্ট সার্কিটের  কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। আগুন লাগার সঠিক কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে।  ইতিমধ্যেই নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই পুরো ঘটনাটি নিয়ে গুজরাট পুলিশ তদন্ত শুরু করেছে।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল