মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খতম ৪০ জঙ্গি

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এখনও পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। রবিবার দীর্ঘ ৮ ঘন্টার বেশি সময় ধরে এই সংঘর্ষ চলছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রবিবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (Manipur Chief Minister N Biren Singh) রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁরা রিপোর্ট পেয়েছেন যে ৪০ জঙ্গি গুলিবিদ্ধ হয়েছে। তিনি বলেন, ‘জঙ্গিরা সাধারণ নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ (M-16) এবং একে-৪৭ (AK-47) অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। তারা অনেক গ্রামে এসে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমরা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের বিরুদ্ধে খুব কড়া পদক্ষেপ নিতে শুরু করেছি।’

উল্লেখ্য সেনা প্রধান জেনারেল মনোজ পান্ডে (Army Chief General Manoj Pande) মণিপুরে দাঙ্গা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের আবহে শনিবার রাত থেকে সে রাজ্যে কাংপোকপি, চুরাচাঁদপুর এবং বিষ্ণুপুর জেলার বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এবং সশস্ত্র দুষ্কৃতীদের মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে এই ঘটনার কথা জানানো না হলেও বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, সশস্ত্র দুষ্কৃতীরা পাহাড়ে এবং উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সেনা এবং আসাম রাইফেলসের তরফে হিংসা দমনে শনিবার জোরালো অভিযান শুরু করেছে। তার মাঝে এই অশান্তির ঘটনা আরও বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার