উত্তরপ্রদেশে ট্রাক-গাড়ি সংঘর্ষে নিহত ৬, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন যাত্রীরা। মঙ্গলবার ভোর চারটে নাগাদ  উত্তরপ্রদেশের মুজাফফরনগরে  ৫৮ নম্বর নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনার কারণ হিসাবে  জানা গিয়েছে  একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে প্রাণ হারান ৬ জন যাত্রী। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ‘দুর্ঘটনায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যায়। তাই গাড়িটিকে পুনরুদ্ধার করতে পুলিশকে ক্রেন ব্যবহার করতে হয়। তবে উদ্ধার করার আগেই ৬ জন প্রাণ হারান। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাশাপাশি আহতদের বের করে আশেপাশের এক স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের ওই হাসপাতালে চিকিৎসা চলছে । যারা প্রাণ হারিয়েছেন তাঁরা দিল্লির শাহদারার বাসিন্দা। ইতিমধ্যেই তাদের পরিবারকে জানান হয়েছে।‘ সূত্র মারফত জানা গিয়েছে, দুর্ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে একটি বাঁক ছিল। মনে হচ্ছে গাড়িটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে।

মঙ্গলবার এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন,’শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা । আহতদের যথাযথ চিকিৎসা  করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।‘ ইতিমধ্যেই এই পুরো দুর্ঘটনা নিয়ে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ। তবে উত্তরপ্রদেশে লাগাতার দুর্ঘটনা নিয়ে চাপে পড়েছে যোগী সরকার।

পিলখানায় মিলল জইশ জঙ্গি হামিমের গোপন ডেরা, প্রিন্টিং দোকানের আড়ালে কী চলত?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হোস্টেলে সমকামিতার অভিযোগে দুজন আটক

আইজিকে বিদায় জানাতে দাঁত দিয়ে ৫০ মিটার গাড়ি টানলেন ‘বাহুবলী’ কনস্টেবল, ভাইরাল ভিডিও

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

একঘেয়ে মিষ্টি খেতে খেতে ক্লান্ত? খুব সহজেই বানিয়ে ফেলুন লাউয়ের শাহি রাবড়ি

আলুর পদে ভিন্নতা আনতে চান? বানিয়ে ফেলুন তুরস্কের জনপ্রিয় আলুর স্যালাড

যেখান থেকে হামলা হবে, সেখানেই যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রবিবারের ছুটিতে বাধা ভারী বৃষ্টি! একাধিক জেলায় তুমুল বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা

ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানে আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

সব্জির দাম আকাশছোঁয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বাজারে বাজারে অভিযান ইবি’র

বাংলাদেশের সিনেমাতে অভিষেক মধুমিতার, ‘গুলশানের চামেলী’র মহরতে নজর কাড়লেন অভিনেত্রী

‘DM আঙ্কেল, আমার একটা উপকার করবেন?’ খুদে ছাত্রীর আবেদনে নড়েচড়ে বসল প্রশাসন