দেশে বাড়ছে করোনার JN.1 সাব-ভ্যারিয়েন্ট, আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার দেশ জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার সাব-ভ্যারিয়েন্ট জেএন.১। ইন্ডিয়ান সার্স কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) তরফে জানান হয়েছে, দেশের ১২টি রাজ্যে করোনার সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬১৯ জন।  তবে এখনও পর্যন্ত এই ভাইরাসে কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

 INSACOG দেওয়া পরিসংখ্যান অনুসারে- কর্নাটকে ১৯৯ জন, কেরালায় ১৪৮ জন, মহারাষ্ট্রে ১১০ জন, গোয়ায় ৪৭ জন, গুজরাটে ৩৬ জন, অন্ধ্রপ্রদেশে ৩০ জন, তামিলনাড়ুতে ২৬ জন, দিল্লিতে ১৫ জন, রাজস্থানে ৪ জন, তেলেঙ্গানায় ২ জন এবং ওড়িশা ও হরিয়ানায় একজন করে করোনার নয়া সাব- ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। তবে দিন দিন জেএন.১ ভ্যারিয়েন্টের গ্রাফ উর্ধমুখী হওয়ায় দেশ জুড়ে বাড়ছে চিন্তা।

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট হু হু করে ছড়িয়ে পড়ায় দেশ জুড়ে বেড়ে চলেছে আতঙ্ক। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই উদ্বেগ কিছুটা হলেও কম।  পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। শুধু তাই নয় করোনার জেএন-১ সাব-ভ্যারিয়েন্টের জন্য রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মধ্যমগ্রামে FCI গুদাম থেকে বাংলাদেশে পাচার হচ্ছিল গাম, কড়া পদক্ষেপ নিলেন খাদ্যমন্ত্রী

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ