লোকসভায় কাগজ ছুড়ে সাসপেন্ড ৮ বিরোধী দলের সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার বাজেট পেশের পর শুরু হয়েছে লোকসভা অধিবেশন। সেই অধিবেশন শুরুর পরেই মঙ্গলবার সাসপেন্ড করা হল ৮ জন বিরোধী সাংসদকে। লোকসভার স্পিকারের চেয়ারের দিকে কাগজপত্র ছুঁড়ে মারার অভিযোগে উঠেছে তাঁদের বিরুদ্ধে। অধিবেশনের বাকি সময় থেকে বাদ যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ রাজা ওয়ারিং এবং গুরজিৎ আউজলা।

লোকসভা অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সাংসদরা স্পিকারের চেয়ারে কাগজপত্র ছুঁড়ে মারে বলে অভিযোগ উঠেছে। তাই তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সাসপেন্ড সাংসদদের মধ্যে রয়েছেন মানিকম ঠাকুর, গুরজিৎ ওজলা, রাজা ওয়ারিং, এবি ইডেন, কিরেন রেড্ডি এবং ভেঙ্কট রমন। স্পিকার এই ঘটনার নিন্দা জানিয়ে সংসদীয় শিষ্টাচারের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে বাজেট অধিবেশন চলাকালীন এই ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: ‘সংবিধান না মানলে দেশ ছেড়ে চলে যান’, মেটাকে হুঁশিয়ারি প্রধান বিচারপতির

মঙ্গলবার বিজেপি সাংসদরা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিম্নকক্ষে বক্তব্য রাখতে নিষেধ করে অভিযোগে ওঠে, তা নিয়েই লোকসভায় ব্যাপক হট্টগোল তৈরি হয়। এদিন বিকাল ৩টে নাগাদ অধিবেশবন মুলতুবি থাকার পর ফের শুরু হয় হট্টোগোল। তারপরেই সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ২ এপ্রিল পর্যন্ত চলা বাজেট অধিবেশন থেকে আট জনকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব পাঠ করেন। সেটি ধ্বনিভোটে প্রস্তাবটি পাস হয়। হট্টগোলের মধ্যে দিনে মঙ্গলবারের অধিবেশন কার্যক্রম মুলতবি রাখা হয়। 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?