চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতে গণেশপুজো, মুসলিম বিজেপি নেত্রীকে খুনের হুমকি

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: গণেশপুজো করায় মৌলবাদীদের রোষের মুখে পড়েন পদ্ম শিবিরের এক মুসলিম বিজেপি নেত্রী। তাঁকে দেওয়া হয় খুনের হুমকি। যদিও সেই হুমকি তাঁকে টলাতে পারেনি। প্রথা মেনে গণেশ বিসর্জন দিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই বোন এবং স্বামী। সেই বিজেপি নেত্রী এবার পেলেন খুনের হুমকি। একবার নয়, একাধিকবার। বিজেপি নেত্রী পুলিশে অভিযোগ জানিয়েছেন। কে বা কারা তাঁকে খুনের হুমকি দিয়েছে, পুলিশ তা খতিয়ে দেখার চেষ্টা করছে।

গণেশ পুজো করেন আলিগড়ের বিজেপি নেত্রী রুবি আসিফ খান। পুজোর আয়োজন করেন বাড়িতে। ধর্মে মুসলিম হওয়ার পরেও বাড়িতে হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান জাঁকজমক করার খবরে সেখানকার মৌলবাদীরা রেগে আগুন। তারা রুবি আসিফ খানকে খুনের হুমকি দেয়। যদিও সেই হুমকি অস্বীকার করে রুবি আসিফ প্রথা মেনে পুজোর আয়োজন করেন। নিরঞ্জন দেন প্রথা মেনে। মৌলবাদীরা তাতে রীতিমতো চটে যায়। তারা রুবি ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।

রুবি জানিয়েছেন,গত ৩১ অগাস্ট গণেশ মূর্তি কিনে এনে বাড়িতে পুজোর ব্যবস্থা করেন। সেই খবর মৌলবাদীদের কানে গেলে তারা তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। যদিও সেই হুমকি অস্বীকার করে তিনি হিন্দু রীতি মেনে পুজো শেষ করেন। আর পুজোর পর হিন্দু রীতি মেনে তিনি প্রতিমা নিরঞ্জন দেওয়ায় মৌলবাদীরা রীতিমতো তাঁকে শাসাতে শুরু করেছে। হুমকি পেয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার আর্জি জানিয়েছে। প্রশাসন থেকে তাঁর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ