কৃষক বিদ্রোহে জ্বলছে বক্সার, পুলিশের গাড়ি ভাঙচুর-আগুন

ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, বক্সার: কৃষক বিক্ষোভ এবার বিহারের বক্সারে। অন্নদাতারা জ্বালিয়ে দিল পুলিশের গাড়ি। ভাঙচুর চালায় সরকারি বাসভবন।

প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত ৮৫দিন ধরে বক্সার জেলার চৌসা সাব ডিভিশনের বানারপুর গ্রামের অন্নদাতারা এখানকার একটি জলবিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। বুধবার রাতে অন্নদাতারা যখন ঘুমিয়ে, সেই সময় পুলিশ তাদের বাড়ি ঢুকে পেটাতে শুরু করে। সকাল হতেই অন্নদাতারা জড়ো হয়। বিদ্যুৎ কেন্দ্রের সামনে থাকা গাড়িতে আগুন লাগাতে শুরু করে। ঘটনাস্থল সংলগ্ন একটি সরকারি বাড়িতে তারা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে ফাটায় টিয়ার গ্যাসের শেল। অন্নদাতাদের সঙ্গে সংঘর্ষে চারজন পুলিশকর্মীর জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।  ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকা রীতিমতো থমথম করছে। 

জানা গিয়েছে,কৃষকদের দাবি বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য তাদের জমি অধিগ্রহণ করা হলেও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাই, ন্য়ায্য ক্ষতিপূরণের দাবিতে তারা গত ৮৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।  মঙ্গলবার রাতে তারা যখন ঘুমিয়ে সেই সময় পুলিশ তাদের বাড়ির দরজায় টোকা মারে। বাইরে যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেটা তারা আন্দাজ করতে পারেনি। দরজা খুলতেই রঘু ডাকাতের মতো ঘরে ঢুকে পুলিশ মনের সুখে পেটাতে থাকে। সকাল হলে পুলিশকে তারা পাল্টা মারতে শুরু করে।  ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন কৃষক আন্দোলনে মৃতদের ‘অস্থি কলস’ যাচ্ছে রাজ্যে রাজ্যে

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?