চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ি সামনে তাজা বোমা

নিজস্ব প্রতিনিধি, হরিয়ানা: পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ মানের বাড়ি সামনে থেকে উদ্ধার হল বিস্ফোরকে ঠাসা যন্ত্র। বিস্ফোরক বিশেষজ্ঞদের নিয়ে পঞ্জাব পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘিরে ফেলা হয় এলাকায়। বিস্ফোরক বিশেষজ্ঞরা দ্রুত বোমাটিকে নিষ্ক্রিয় করে। ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় সেনা।পঞ্জাবের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের পাশেই রয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বাড়িও। তাঁর বাড়িও ঘিরে রেখেছে পুলিশ। বোমা কোথা থেকে এল, কেই বা রাখল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে হাইসিকিউরিটি জোনে একজন কী করে প্রবেশ করল, বোমা রেখে আবার নিশ্চিন্তে চলেও গেল, সেটাই রহস্য। ঝড়ের গতিতে পুলিশের কাছে খবর যায়, মুখ্য়মন্ত্রী মানের সরকারি বাসভবনের সামনে পড়ে রয়েছে বোমা।

পঞ্জাব পুলিশের তরফ থেকে এই ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, বোমাটি প্রথম চোখে পড়ে এক টিউবওয়েল কর্মীর। ঘড়িতে তখন  সাড়ে চারটে। তিনি সঙ্গে সঙ্গে মোবাইলে পঞ্জাব পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনা ঘটনাস্থলে পৌঁছে যায়। এলাকা ঘিরে ফেলে। জানা গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে ছিলেন না। এই ঘটনায় রীতিমতো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কে বা কারা বোমাটি রেখে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধারের খবর পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি পঞ্জাব প্রশাসনের সঙ্গে কথা বলেন। কথা হয়েছে মুখ্যমন্ত্রী ভগবৎ মানের সঙ্গেও। 

আরও পড়ুন সাতপাকে বাঁধা পড়লেন মুখ্য়মন্ত্রী মান

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ